- বিজ্ঞাপন -
হোম ভ্রমণপদ্মায় ঘোরাঘুরি-মাওয়া ঘাটে ইলিশ খাওয়া!

পদ্মায় ঘোরাঘুরি-মাওয়া ঘাটে ইলিশ খাওয়া!

ডেস্ক এডিটরঃ মাওয়া ঘাটে যাওয়া, ইলিশ খাওয়া বেশ জনপ্রিয়। ঢাকার যান্ত্রিক জীবনের মাঝে মাওয়া এক্সপ্রেস ওয়েতে লংড্রাইভে যাওয়া, মাওয়া ঘাটে ইলিশ খাওয়া, পদ্মায় ঘোরাঘুরি মন্দ নয়।

তবে ইলিশ মাছ কোথায় খাবেন,কোথায় খাবেন না বা কী করা উচিত সে বিষয়েই বিস্তারিত জেনে নেওয়া যাক। আর গাড়ি না থাকলেও আরাম করে কীভাবে মাওয়া যাবেন সেটিও চলুন জেনে নিই।

আমাদের সবার মুখে মুখে মাওয়া নামে যা বুঝি, সেটির প্রকৃত নাম আসলে শিমুলিয়া ঘাট।

  • কীভাবে যাবেন?

যাত্রাবাড়ি কিংবা গুলিস্তান থেকে এসি বাস ছাড়ে একটু পরপরই মাওয়ার উদ্দেশ্যে। যাত্রাবাড়ী থেকে ইলিশ এসিতে গেলে খরচ পড়বে ১০০ টাকা। গুলিস্তান থেকে বিআরটিসি এসি বাসেও যেতে পারবেন মাওয়া।

  • কোথায় খাবেন মাওয়া ঘাটে?

মাওয়া ঘাটে লঞ্চের জন্য বাসগুলো যেখানে থামে ঠিক তার আগেই সারিবদ্ধভাবে বেশ অনেকগুলো দোকান। কেননা লঞ্চঘাটে ঢুকতেই যে অনেকগুলো দোকান সেখানে পিস পিস হিসেবে ইলিশের বদলে চন্দনা মাছ দিয়ে দেওয়ার প্রবণতাই  বেশী। তবে প্রতিটা দোকানেই দাম করে নিয়ে খাওয়া ভালো। ইলিশ পিস করে কিনলেও দাম করে দেখে নিবেন। আর আস্ত কিনলে তো অবশ্যই দামাদামি করে নিবেন।

হোটেলে প্রতি পিসের দাম ১০০ টাকা করে নিয়েছিল। এটা একটু কম বেশী হয় আর কি সময় অনুযায়ী। আর ইলিশের লেজ ভর্তার দামও একই। ১০০ টাকাতেই ইলিশের লেজ ভেজে, কাটা বেছে নিয়ে ভর্তা করে। সামনেই একদম সরিষার তেলের নতুন বোতল খুলে ভর্তা বানিয়ে দেয়।  পুরোনো তেল ব্যবহার করলো কি না সে ভয় তাই নেই এখানে। সাথে বেগুন ভাজি, ডালও নিতে পারেন। আর কমপ্লিমেন্টারি টমেটোর সালাদও মিলবে।

খাবারের স্বাদের ব্যাপারে আসা যাক এবার, ইলিশ মাছ ভাজা বরাবরের মতোই বেশ সুস্বাদু।  বেশ বড় এক পিস, দাম অনুযায়ী মানানসই আর কি একদমই। বেগুন ভাজিটাও খুব সুস্বাদু। মাছ আর বেগুন একসাথে একই তেলে ভাজা হয় বলে বেগুনের স্বাদ আরো বেড়ে যায়।  বড় সাইজের বেগুনগুলো ভাজা মাস্ট ট্রাই ইলিশের সাথে। ইলিশের লেজের ভর্তা বেশ ঝাল ঝাল। একটু একটু কাটা কিন্তু থেকে যায় ভর্তায়। তাই সাবধান খাওয়ার সময়। শুকনা মরিচের ঝালে আর সরিষার তেলের ঝাঁজে ইলিশের লেজের ভর্তা সবচেয়ে সুস্বাদু। ভাজা মাছ, কিংবা ভর্তার সাথে টমেটোর সালাদ দিয়ে তাই ভরপেট দুপুরের কিংবা রাতের খাবার সেরে নিতে পারবেন এখানে।

  • খাবারের দামঃ

ইলিশ মাছ ভাজা প্রতি পিস ১০০ টাকা, ইলিশের লেজ ভর্তা ১০০ টাকা, বেগুন ভাজা ১৫ টাকা, ভাত প্রতি প্লেট ১৫ টাকা।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular