তানোর (রাজশাহী): রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে অনেকের নাম শোনা গেলেও আগামি দিনেও দেওপাড়ার মানুষ চেয়ারম্যান আকতারুজ্জামান আকতারের উপরেই আস্থা ও ভরসা রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। ইউপির দলমত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষ আসন্ন নির্বাচনে আবারো আকতারকেই নৌকার মাঝি করার দাবিতে নীতিনির্ধারক মহলের দৃস্টি আকর্ষণ করেছেন। স্থানীয়রা বলছে, সাধারণ মানুষের কাছে এখানো পচ্ছন্দের শীর্ষে রয়েছেন চেয়ারম্যান আকতার হোসেন। এদিকে তার বিপরীতে অনেকের নাম শোনা গেলেও তারা তার বিরুদ্ধে এখানো তেমন কোনো শক্ত অবস্থান গড়ে তুলতে ও চেয়ারম্যান নির্বাচিত হবার মতো জায়গায় এখানো পৌচ্ছাতেই পারেননি। এমনকি উচ্চ বিত্তশীল ও সম্ভ্রান্ত মুসলিম পরিবার থেকে উঠে আশা আদর্শিক নেতৃত্ব আকতার হোসেনের বিপরীতে কেউ কেউ মাঠে নামলেও শক্ত অবস্থান গড়তে ও ভোটারদের মন জয়ে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। স্থানীয়রা বলছে, টকা ছড়িয়েই যদি নেতা ও জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া যায়,তাহলে সব টাকাওয়ালার নেতা ও জনপ্রতিনিধি হয়ে যেতেন। জানা গেছে, গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নের তিন বারের নির্বাচিত ও চার বার জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যানের মর্যাদা অর্জন করেছেন কর্মীবান্ধব নেতা আকতারুজ্জামান আকতার। জননন্দিত নেতা ও সবার প্রিয় মুখ আকতার জনপ্রতিনিধি হয়ে প্রায় দেড় যুগ ধরে ইউপির অবহেলিত এলাকা ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আর এসবের মধ্যদিয়ে তিনি দেওপাড়াবাসীর মনে নিজস্ব একটা জায়গা করে নিয়েছেন তাদের কাছে চেয়ারম্যান আকতারের থেকে ব্যক্তি আকতার আরো বেশী জনপ্রিয়। ফলে চেয়ারম্যানের চেয়ার থেকে আকতার স্বেচ্ছায় সরে না দাঁড়ালে নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে তাকে সরানো প্রায় অসম্ভব। এসব মানুষ আকতারকে তাদেরই একজন মনে করে বার বার তাকেই চেয়ারম্যান নির্বাচিত করে আসছেন। আসন্ন নির্বাচনেও তারা ফের আকতারকে চেয়ারম্যান নির্বাচিত করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।করোনায় তিনি প্রতিটি সুবিধা বঞ্চিত নাগরিকের বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌচ্ছে দেয়া থেকে শুরু করে এখানো দেওপাড়া ইউনিয়ন বাসীর পাশে থেকে তাদের সেবা প্রদান করে যাচ্ছেন মানবতার ফেরিওয়ালা আকতার। এদিকে স্থানীয়রা বলেন, আকতারের একটাই সমস্যা সেটা হলো স্থানীয় সাংসদের সঙ্গে সম্পর্কের অবনতি, তবুও তারা চেয়ারম্যান হিসেবে আকতারকেই চাই, তবে তাদের দাবি এবার যেনো তিনি স্থানীয় সাংসদের সঙ্গে সু-সম্পর্ক রেখে এলাকার উন্নয়নে আরো বেশী ভুমিকা রাখেন। গতকাল সরেজমিন রাজাবাড়ী হাট, দেওপাড়া ও বেলবুনিয়াপাড়াসহ দেওপাড়া ইউপির বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভোটারদের কাছে দেয়া বিভিন্ন প্রতিশ্রুতির বাস্তবায়নসহ সামাজিক ছোট-বড় সমস্যা সমাধানে গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করে আসছেন। পাশাপাশি অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের তরুণদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ, মাদকবিরোধী প্রচারণা ও মাদক নির্মুলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়ে বিভিন্ন কর্মসুচি গ্রহণ করে সকলের দৃস্টি কেড়েছেন চেয়ারম্যান আকতার। এছাড়াও করোনাবিরোধী প্রচারণা ও করোনা প্রতিরোধে বিভিন্ন সুরক্ষা সামগী বিতরণ করে আসছেন। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক মহলের অভিমত এসব বিবেচনায় আকতারকে নৌকা প্রতিক দেয়া হলে তার বিজয় প্রায় নিশ্চিত এনিয়ে কারো কোনো সন্দেহের অবকাশ নাই।
