- বিজ্ঞাপন -
হোম মুক্তমতমাটির পুতুল ভেঙে নতুন করে গড়ানো যায় কিন্তু মানুষকে না!

মাটির পুতুল ভেঙে নতুন করে গড়ানো যায় কিন্তু মানুষকে না!

শিরিন আহামেদঃ যদি একজন কর্মজীবী মেয়েকে আপনার জীবনের সঙ্গী হিসেবে চান। তবে আপনাকে মেনে নিতে হবে,সে ফুলটাইম আপনার বাড়িতে কাজ করতে পারবে না। যদি একজন গৃহিণীকে আপনার জীবনসঙ্গী হিসেবে চান তাহলে আপনাকে মেনে নিতে হবে, যে সে আপনাকে আর্থিক ভাবে সহায়তা করতে পারবে না।  একজন স্টাইলিশ কর্মহীন মেয়েকে জীবন সঙ্গী হিসেবে চান। তবে তার লাইফ স্টাইলের জন্য ব্যয়, আপনাকেই করতে হবে। একজন সাধারণ মেকআপ এর স্তরে মুখ ঢেকে না রাখা মেয়েকে বিয়ে করতে চান। তবে আপনাকে মেনে নিতে হবে তার মুখের ছোট ছোট ব্রণের দাগ কিংবা গর্ত দেখে ,আপনি কোনদিন তাকে বলতে পারবেন না। তুমি ঐ স্টাইলিশ মেয়ের মত নও!

কাউকে কারো মত বানানো যায়না। সবাই একটি নিজস্ব সত্তা নিয়ে জন্মগ্রহণ করে। আপনি যেমন মেয়ে চান তেমন মেয়েকেই বিয়ে করুন। বিয়ে করে আপনার মত বানাতে যাবেন না। সবাই একটা নিজস্ব পরিবেশে বড় হয়েছে। যদি আপনার মনে হয়, না সে আমার মনের মতন না। তবে এড়িয়ে যান। মাটির পুতুল ভেঙে নতুন করে গড়ানো যায় কিন্তু মানুষকে না।

**মতামতের জন্য সম্পাদক / প্রকাশক দায়ী নয়

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular