- বিজ্ঞাপন -
হোম কৃষিনাটোরের চলনবিলে মাছের পোনা অবমুক্তকরণ

নাটোরের চলনবিলে মাছের পোনা অবমুক্তকরণ

মৎস্যভান্ডার হিসেবে খ্যাত নাটোরের সিংড়ার চলনবিলে আজ মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। 

চলনবিল পয়েন্ট এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম এ মাছের পোনা অবমুক্ত করেন। 

এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, প্রাণিসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম প্রমুখ।

এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, ২০২৫-২৬ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় দুটি উন্মুক্ত জলাশয় ডাহিয়া ও পাটকোল বিল এলাকা এবং আটটি প্রাতিষ্ঠানিক পুকুরে ৪২৮ কেজি রুই জাতীয় ও দেশীয় প্রজাতির মাছ অবমুক্ত করা হয়েছে।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular