- বিজ্ঞাপন -
হোম জাতীয়পাঠ্যপুস্তক ক্রয় প্রক্রিয়ার সময়সীমা হ্রাসের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার

পাঠ্যপুস্তক ক্রয় প্রক্রিয়ার সময়সীমা হ্রাসের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার

রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে আগামী বছর (২০২৬) বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণের জন্য ক্রয় প্রক্রিয়ার সময় সীমা হ্রাস করার একটি প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দিয়েছে সরকার।

এ বছরের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২৭তম সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রস্তাবের ভিত্তিতে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ২০২৬ সালে বিনামূল্যের পাঠ্যপুস্তক দরপত্রের মাধ্যমে মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ এর বিধি ৮৩ (১) (ক) ধারা অনুসরণ করে সভা এই প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দিয়েছে।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular