এম. জুলফিকার আলী ভুট্টো, খাগড়াছড়িঃ সোমবার পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক অনাবাদী ও পতিত ভুমিতে এবং বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগানে স্থাপন প্রকল্পের আওতায় দুই দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ হয়েছে।
দুই দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ উদ্বোধনী দিনে মানিকছড়ি উপজেলা কৃষি অফিসার মো. হাসিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খাগড়াছড়ির উপ-পরিচালক ড. মো. সফি উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসার মো. সালাউদ্দিন কাউসার আফ্রাদ এবং উপজেলা কৃষকলীগের সভাপতি মো. শাহ আলম।
প্রধান অতিথি বলেন দুই দিন ব্যাপী অনাবাদী, পতিত ভূমিতে ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের মাধ্যমে আমাদের পুষ্টির চাহিদা পূরণ করতে হবে। আমাদের একজন মানুষের প্রতিদিন ২১৩ গ্রাম শাক-সবজি খেতে হয়, সেখানে আমরা মাত্র ৫৩ গ্রাম শাক-সবজি খাই। এ ক্ষেত্রে আমাদেরকে আরও সচেতন হতে হবে ও আমাদের প্রত্যেককে বাড়ির আঙিনায় এবং পতিত ভূমিতে প্রচুর পরিমাণে শাক-সবজি ও ফলমূল লাগাতে হবে।
যার ফলে পারিবারিক ভাবে পুষ্টির চাহিদা পূরণ হবে এবং নিরাপদ খাদ্য গ্রহণ করতে হবে। তিনি আরও বলেন নিরাপদ খাবারের কারখানা তৈরি করতে হবে প্রতিটি পরিবারকে। কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলার ৪টি ইউনিয়নের ৩০ জন কৃষক-কৃষাণী এই প্রশিক্ষণে উপস্থিত ছিলেন।
