- বিজ্ঞাপন -
হোম কৃষিকালেকশন পয়েন্ট বা কৃষিপণ্য সংগ্রহ কেন্দ্র পরিদর্শন

কালেকশন পয়েন্ট বা কৃষিপণ্য সংগ্রহ কেন্দ্র পরিদর্শন

এম.জুলফিকার আলী ভুট্টো, খাগড়াছড়িঃ সম্প্রতি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার তিনট্যহরীতে নির্মাণাধীন কালেকশন পয়েন্ট বা কৃষিপণ্য সংগ্রহ কেন্দ্র এবং পূর্ব গচ্ছাবিল পাড়ায় স্থাপিত কালেকশন পয়েন্ট জেলা পরিষদ প্রতিনিধি ও ইউএনডিপি প্রতিনিধি কর্তৃক সরেজমিনে পরিদর্শন করা হয়।

পরিদর্শন করেন ইউএনডিপির ইউ, এফ. এসআইডি, সিএইচটি, ডিস্ট্রিক্ট ফোকাল অংক্যছেন মারমা ও ইউএনডিপির এডুকেশন মনিটরিং অফিসার পাইউমং মারমা।

এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য অঞ্চলে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের খাগড়াছড়ি জেলার মনিটরিং সমন্বয়কারী মো. রবিউল ইসলাম, জেলা কালেকশন পয়েন্ট সমন্বয়কারী সুমন দেওয়ান ত্রিপুরা, কৃষক মাঠ স্কুল সমন্বয়কারী মানিকছড়ির মুহাম্মদ ফরিদ-উজ-জামান স্বাধীন, তিনট্যহরী মার্কেট কালেকশন পয়েন্টের ভূমি দাতার প্রতিনিধি কাঞ্চন কান্তি নাথ, সাবেক ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম এবং কৃষক সহায়ক এম. জুলফিকার আলী ভুট্টো ও মো. সিরাজুল ইসলাম ও পূর্ব গচ্ছাবিল কালেকশন পয়েন্টের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আব্দুর রহমান।

এই অঞ্চলের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা শাক-সবজি বিভিন্ন প্রকার ফল-মূল উৎপাদন করে থাকে। কিন্তু বেশির ভাগ কৃষকরা নিজেদের উৎপাদিত কৃষিপণ্য একক ভাবে বাজারে বিক্রয় করে থাকেন, যার ফলে কৃষিপণ্য বিক্রয় করার সময়ে কৃষকরা কৃষিপণ্যের বাজার মূল্য সম্পর্কে যেমন ধারণা পান না, তেমনি পরিবহন খরচ ও অন্যান্য খরচ বাবদ অনেক টাকা ব্যয় হয় বলে কৃষকরা কৃষিপণ্য বিক্রি করে লাভবান হতে পারেন না।

ফলশ্রুতিতে ২০১৯ সাল থেকে পার্বত্য জেলা পরিষদ ও এসআইডি সিএইচটি ইউএনডিপির মাধ্যমে যৌথ ভাবে বাস্তবায়িত কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের বাজার সংযোগ কার্যক্রমের আওতায় কৃষকদের সুবিধার্থে দলগত ভাবে কৃষিপণ্য বিক্রয় করার জন্য কালেকশন পয়েন্ট নির্মাণ করে।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular