Home কৃষি মানিকছড়িতে জনশুমারি ও গৃহগণনা সম্পর্কিত সভা অনুষ্ঠিত

মানিকছড়িতে জনশুমারি ও গৃহগণনা সম্পর্কিত সভা অনুষ্ঠিত

মানিকছড়িতে জনশুমারি ও গৃহগণনা সম্পর্কিত সভা অনুষ্ঠিত

এম.জুলফিকার আলী ভুট্টো, খাগড়াছড়িঃ আগামী ১৫-২১জুন দেশব্যাপী অনুষ্ঠেয় জনশুমারী ও গৃহগণনা-২২ উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা শুমারী কমিটির সভা অনুষ্টিত হয়েছে।

সোমবার দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।

সভার শুরুতে স্বাগত বক্তব্যে জনশুমারি ও গৃহগণনার গুরুত্ব তুলে ধরে উপজেলা পরিসংখ্যান অফিসার ও কর্মসুচী সমন্বয়কারী রাকেশ বিশ্বাস বক্তব্য রাখেন। তিনি জানান, ১৯৭৪ সাল থেকে আমাদের এই দেশে প্রথম এনালক পদ্ধতিতে শুরু হওয়া আদমশুমারী। সেই আদমশুমারীকে এখন জনশুমারী ও গৃহগণনা-২২ নামকরণ করা হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত জরিপ কার্যক্রমে উপজেলার চারটি ইউনিয়নকে ৩টি জোনে বিভক্ত করে ৩ জন জোনাল অফিসারের অধীনে ৩৮ জন সুপারভাইজারের নেতৃত্বে ২২৩ জন গণনাকারী নিয়োগ করা হয়েছে। এ ব্যাপারে সকলের সহযোগিতা ও জনসচেতনা সৃষ্টির মাধ্যমে জাতীয় এই কর্মসূচী বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে হবে।

সভায় কমিটির সদস্য হিসেবে ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, মো. আব্দুর রহিম, ক্যয়জরী মহাজন, মো. আবুল কালাম আজাদ , উপজেলা শিক্ষা অফিসার মো. জবরুত খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সফিউল আলম চৌধুরী, উপজেলা প্রাণী সম্পদ অফিসার, ডা. সূচয়ণ চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. শহীদ উল্লাহ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. হাফিজ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. তহিদ উজ জামানসহ মানিকছড়ি উপজেলার বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here