সোমবার, এপ্রিল ২০, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম আন্তর্জাতিকস্পেসএক্স রকেটের সাহায্যে মার্কিন গোয়েন্দা স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ

স্পেসএক্স রকেটের সাহায্যে মার্কিন গোয়েন্দা স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ

গ্রামীণ কৃষি ডেস্কঃ মার্কিন গোয়েন্দা সংস্থা বুধবার জানিয়েছে, তারা পুনরায় ব্যবহারযোগ্য স্পেসএক্স ফ্যালকন রকেট ৯-এর সাহায্যে একেবাওে নতুন একটি গোয়েন্দা স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে। খবর এএফপি’র।
ন্যাশনাল রিকোনাই স্যান্স অফিস (এনআরও) এর দেয়া এক বিবৃতিতে বলা হয়, ক্যালিফোর্নিয়ার ভন্ডানবার্গ এয়ার ফোর্স ঘাঁটি থেকে স্থানীয়সময় দুপুর ১২:২৭ টায়রকেটটি উৎক্ষেপণ করা হয়। দপ্তর টিইউএস স্পেস ফোর্সেও দায়িত্বে রয়েছে।
সংস্থা জানায়, এনআরও এল-৮৭ নামের স্যাটেলাইটটিকে কক্ষপথে ছেড়ে দেয়ার পর ফ্যালকন ৯ রকেট ঘাঁটিতে ফিরে আসে।
বিবৃতিতে বলা হয়, ‘এনআরওএল-৮৭ হচ্ছে এনআরও’র আকাশ পর্যবেক্ষণ মিশনের ক্ষেত্রে তাদের পরিকল্পনা অনুযায়ী তৈরি ও পরিচালিত একটি স্যাটেলাইট।’
এ স্যাটেলাইটের ব্যাপারে আরো কিছু তথ্য দিয়ে এনআরও জানায়, এটি ‘সময়মতো বিস্তৃত-পরিসরের গোয়েন্দা তথ্য প্রদান করবে।’
উল্লেখ্য, গত দুই বছরে এনআরও আরো ১৬টি রকেট উৎক্ষেপণ করেছে।

গ্রামীণ কৃষি/ আ

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular