Home গ্রামগঞ্জ এমপির পক্ষে বেলাল উদ্দিনের হুইল চেয়ার বিতরণ

এমপির পক্ষে বেলাল উদ্দিনের হুইল চেয়ার বিতরণ

এমপির পক্ষে বেলাল উদ্দিনের হুইল চেয়ার বিতরণ

আলিফ হোসেন,তানোরঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক, তরুণ নেতৃত্ব ও দেওপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল তার ব্যক্তিগত তহবিল থেকে স্থানীয় সাংসদের পক্ষে হুইল চেয়ার বিতরণ করেছেন।

জানা গেছে, ১লা ফেব্রুয়ারী মঙ্গলবার ইউপি ভবন চত্ত্বরে ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করেন। এদিকে একই দিন এর আগে ইউপির খরচাকা গ্রামে দীর্ঘদিন য়াবত বন্ধ থাকা ডাসকোর ওটার পাম্প এলাকার জনসাধারণের সুবিধার কথা বিবেচনা করে পাম্প ফের সচল করে দেন জননন্দিত নেতা ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল।

অন্যদিকে একইদিন সমাজের পিছিয়ে পড়া ছিন্নমুল শীতার্তদের জন্য প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র (চাদর) স্থানীয় সাংসদের পক্ষ থেকে ইউপি ভবন চত্ত্বরে উপকারভোগীদের মাঝে বিতরন করেন ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here