শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম বিনোদনশুভ জন্মদিন----অরুনা বিশ্বাস

শুভ জন্মদিন—-অরুনা বিশ্বাস

এন এইচ মিল্টনঃ আশির দশকের বাংলা সিনেমার পর্দা কাঁপানো নায়িকা অরুনা বিশ্বাস। আজ এই নায়িকার জন্মদিন।

১৯৬৭ সালের ১ আগস্ট তিনি মানিকগঞ্জের ঘিওর থানার জাবরা গ্রামে যাত্রা সম্রাট অমলেন্দু বিশ্বাস এবং যাত্রা জগতের আরেক নক্ষত্র জ্যোৎস্না বিশ্বাসের ঘরে জন্মগ্রহণ করেন।

আবদুল্লাহ আল মামুনের নির্দেশনায় অরুনা বিশ্বাস প্রথম অভিনয় করেন বাংলাদেশ বেতারের একটি নাটকে। এরপর তিনি জিয়া আনসারীর নির্দেশনায় নরেশ ভূঁইয়ার লেখায় ‘এখানেই জীবন’ নাটকে অভিনয় করেন। এর পরপরই প্রয়াত পরিচালক জহিরুল হক অরুনা বিশ্বাসকে পরিচয় করিয়ে দেন নায়করাজ রাজ্জাকের সঙ্গে।

নায়করাজ অরুনাকে দেখার পর বাপ্পারাজের সঙ্গে জুটি করে নায়করাজ নির্মাণ করেন ‘চাপাডাঙ্গার বউ’ চলচ্চিত্রটি। এই ছবি দিয়েই চলচ্চিত্রের দর্শকের মনে ঠাঁই করে নেন অরুনা বিশ্বাস ও বাপ্পারাজ।

তার নির্মিত খণ্ড নাটকগুলো সুশীল সমাজে আলোচিত হয়েছে। ১৯৮৩ সালে টাংগাইল এর ভারতেশ্বরী হোমস থেকে তিনি মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইডেন কলেজে ভর্তি হন। এই কলেজ থেকে ১৯৮৫ সালে উচ্চ মাধ্যমিক এবং ১৯৮৭ সালে স্নাতক ডিগ্রী লাভ করেন। শুভ কামনা আজকের দিনে।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular