- বিজ্ঞাপন -
হোম জাতীয়গ্রামীণ কৃষি পত্রিকা'র পক্ষ থেকে ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য ও মাস্ক বিতরণ

গ্রামীণ কৃষি পত্রিকা’র পক্ষ থেকে ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য ও মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ  রাজধানী ঢাকার মিরপুর ১ নাম্বার, বি এন এস বি চক্ষু হাসপাতাল, মেডিনেট মেডিক্যাল সার্ভিস, সনি সিনেমা হলের চত্বরসহ বিভিন্ন এলাকায় চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া ছিন্নমূল, হতদরিদ্র ও দিনমজুর প্রায় ৩০০ জন মানুষদের মাঝে গ্রামীণ কৃষি পত্রিকা’র পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (৩১ জুলাই, ২০২১) দুপুরে শারীরিক দুরুত্ব বজায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় খাদ্য সামগ্রী গ্রামীণ কৃষি পত্রিকার পক্ষ থেকে উপকার ভোগীদের মাঝে বিতরন করা হয়।

খাবার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন গ্রামীণ কৃষি পত্রিকার উপদেষ্টা এবং বাংলাদেশ কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় নেতা বিশিষ্ট কৃষি লেখক সরকার মো.আবুল কালাম আজাদ; গ্রামীণ কৃষির উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ শেখ জামাল আহমেদ।

বিতরণকালে গ্রামীণ কৃষি পত্রিকার উপদেষ্টা লেখক সরকার মো.আবুল কালাম আজাদ বলেন, দেশের এ সঙ্কটকালীন সময়ে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। সবাই মিলে এগিয়ে আসার মাধ্যমেই এই বৈশ্বিক সঙ্কট দূর হবে।

এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণ কৃষি পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম আশরাফুল আলম, গ্রামীণ কৃষির সহ-সম্পাদক আলহাজ্ব তারিকুল ইসলাম তরু।

অন্যান্যদের মধ্যে স্টাফ রিপোর্টার মো.হানিফ হাজারি, মো.মইনুল ইসলাম, শেখ জামাল উদ্দিন।

আরো উপস্থিত ছিলেন মীর আলাউদ্দিন বাপ্পি, শেখ সেলিম, সমাচার প্রতিদিন পত্রিকার প্রধান সম্পাদক এ টি এম শামসুজ্জামান, প্রতিদিন বাংলাদেশ পত্রিকার সার্কুলেশন ম্যানেজার শফিকুর রহমান শফি, শেখ নয়ন, হাবিবুর রহমান, রিয়াজুর রহমান মুন্নাসহ প্রমুখ।

মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন গ্রামীণ কৃষির সম্পাদক।

গ্রামীণ কৃষি/জামাল

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular