এম. জুলফিকার আলী ভুট্টো, খাগড়াছড়িঃ রেড ক্রিসেন্টের সহযোগি সংগঠন যুব রেড ক্রিসেন্ট মানিকছড়ি ইউনিটের উদ্যোগে মানিকছড়ি উপজেলা অডিটরিয়ামে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
যুব রেড ক্রিসেন্টের আজীবন সদস্য ও জেলা পরিষদ সদস্য এম.এ.জব্বার’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্টের আজীবন সদস্য মো. মাঈন উদ্দীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, (ও.সি) মোহাম্মদ শাহনূর আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ.রাজ্জাক, মো. সামসুল হক ভুঁইয়া, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, উপজেলা যুবলীগের সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, সাংবাদিক, আবদুল মান্নান, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক মো. জাহেদুল আলম মাসুদ, সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. আকতার হোসেন ভূইঁয়া, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক, মো. মোস্তফা কামাল, ইউপি সদস্য মো. আসাদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন, উপজেলা যুব ইউনিটের সাবেক উপ-প্রধান চিংওয়ামং মারমা (মিন্টু), উপজেলা ইউনিটের দলনেতা থোয়াইঅংপ্রু মারমা, জনসংযোগ ও পরিকল্পনা বিভাগীয় প্রধান মো. আবু জাফরসহ যুব রেড ক্রিসেন্টের সকল স্বেচ্ছাসেবী।

