বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম মহানগররাজধানীতে সম্মিলিত মশা নিধন কার্যক্রমের নাগরিক প্রস্তাবনা

রাজধানীতে সম্মিলিত মশা নিধন কার্যক্রমের নাগরিক প্রস্তাবনা

সরকার মো. আবুল কালাম আজাদ

রাজধানী ঢাকায় মশা একটি ভয়াবহ জনস্বাস্থ্য হুমকি হয়ে দাড়িয়েছে , যা ডেঙ্গু, চিকুনগুনিয়া এমনকি জিকা ভাইরাসের মতো রোগও ছড়াচ্ছে। জনসচেতন, সংগঠিত নাগরিকদের সম্মিলিত উদ্যোগই হতে পারে এর কার্যকর বিকল্প ব্যবস্হা।

১. নিজ নিজ এলাকার বাসিন্দাদের নিয়ে “মশা নিধন কমিটি” গঠন:

প্রতি পাড়া / মহল্লায় ৫-৭ সদস্যের কমিটি গঠন।

লক্ষ্য হবে: সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ওষুধ প্রয়োগ এবং রিপোর্টিং করা।

২. নিয়মিত লার্ভা ধ্বংস অভিযান:

প্রতি শুক্রবার বা নির্দিষ্ট দিনে “লার্ভা ধ্বংস দিবস” পালন করা।

জমে থাকা পানি, ফুলদানি, ডাবের খোসা, ড্রেন, রিজার্ভ ট্যাংক পরিষ্কার করা।

৩. স্থানীয়ভাবে কীটনাশক স্প্রে করা :

স্থানীয়ভাবে অনুমোদিত মশা নিধন ওষুধ (Malathion, Cypermethrin) সংগ্রহ করে

পাম্প মেশিনের মাধ্যমে সকালে ও বিকেলে স্প্রে করা

চাইলে পাশের এলাকা মিলে যৌথভাবে পেশাদার স্প্রে অপারেটর নিয়োগ

৪. সিটি করপোরেশনের কর্তৃপক্ষকে বারং বার অনুরোধ করা

সম্মিলিতভাবে গণস্বাক্ষর সংগ্রহ করে ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণ এর মাননীয় প্রশাসক/ প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর চিঠি প্রদান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে যোগাযোগ রক্ষা করা।

৫. স্কুল, মসজিদ, ক্লাবভিত্তিক ক্যাম্পেইন:

শিশু-কিশোরদের দিয়ে পোস্টার, দেয়ালিকা, সচেতনতামূলক মিছিল আয়োজন করা।

সবাই যেন জানে—মশা নিধন “সরকারি” দায়িত্ব হলেও “জনসচেতনতাই” এর মূল চাবিকাঠি

“আমরা ফসলের মাঠে ক্ষতিকর প্রানী ইঁদুরের মতো মশাও নিধন করি – আমাদের পাড়া/ মহল্লায় এটা আমাদের দায়িত্ব”

প্রতিবেশী, দোকানদার, ইমাম, সামাজিক/সায়েন্স/ কৃষক ক্লাব সভাপতি, শিক্ষক—সবাইকে সম্পৃক্ত করা গেলে ভাল।

প্রথম ধাপে প্রতি সপ্তাহে ১ দিন নির্দিষ্ট সময় “মশা বিরোধী অভিযান” চালানো যেতে পারে।

আসুন মশা নিধনে আমরা সম্মিলিত ভাবে এগিয়ে আসি।

লেখকঃ সাধারণ সম্পাদক - আমরা পল্লবী বাসী, মিরপুর, ঢাকা; সাধারণ সম্পাদক - মিরপুর সায়েন্স ক্লাব এসোসিয়েশন, মিরপুর,ঢাকা ; সাধারণ সম্পাদক - মিরপুর রাইটার্স এসোসিয়েশন ও মিরপুর পাঠক ফোরাম, মিরপুর, ঢাকা; 
কথক-বাংলাদেশ বেতার

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular