গ্রামীণ কৃষি ডেস্কঃ বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদী, লামা খাল ও ইয়াংছা খালের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা।
শুক্রবার সকালে উপজেলার ভাঙন কবলিত শিলেরতুয়া মার্মা পাড়া, সাবেক বিলছড়ি নিচপাড়া ও দরদরী অংহ্লা পাড়া, লামাবাজার, বাজারপাড়া ও ছোট নুনারবিল মার্মা পাড়া সরেজমিনে পরিদর্শন করেন কক্সবাজারে পাউবো’র প্রকৌশলী মো. রুহুল আমিন ও নির্বাহী প্রকৌশলী অরুপ চক্রবর্তী।
এ সময় লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, লামার পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, রুপসীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা প্রমুখ উপস্থিত ছিলেন।
পৌর মেয়র মো. জহিরুল ইসলাম জানান, পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা নদী ও খাল ভাঙ্গন এলাকা পরিদর্শনকালে ভাঙ্গন রোধে জরুরী ভিত্তিতে জিও টিউব দ্বারা সাময়িক অথবা সিসি ব্লক দ্বারা দীর্ঘ স্থায়ী বাঁধ নির্মাণের জন্য প্রকল্প তৈরী এবং বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।
গ্রামীণ কৃষি/আ

