শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম অর্থনীতি ও বাণিজ্যফ্রিল্যান্সারদের প্রিভিলেজ কার্ড নিয়ে আসলো ‘শিখবে সবাই’

ফ্রিল্যান্সারদের প্রিভিলেজ কার্ড নিয়ে আসলো ‘শিখবে সবাই’

গ্রামীণ কৃষি ডেস্কঃ ফ্রিল্যান্সারদের জন্য দেশের প্রথম প্রিভিলেজ কার্ড নিয়ে আসলো ‘শিখবে সবাই’। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর বনানীতে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রিভিলেজ কার্ডের সঙ্গে যুক্ত থাকা ১৮টি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং শুভান্যুধায়ীরা উপস্থিত ছিলেন।

এই প্রিভিলেজ কার্ডের আওতায় ‘শিখবে সবাই’ প্রায় ১৩ হাজার শিক্ষার্থী এবং অফিশিয়ালরা চুক্তিবদ্ধ কোম্পানিগুলোতে ৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ডিস্কাউন্ট সুবিধা পেয়ে থাকবেন। ‘শিখবে সবাই’ এর যেকোনো কোর্সে ভর্তি নতুন শিক্ষার্থীরা স্বয়ংক্রিয়ভাবে এই সুবিধার আওতায় চলে আসবেন। বিভিন্ন লাইফ স্টাইল ব্র্যান্ড, রেস্টুরেন্ট, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান এবং হোটেলে এই সুবিধা পাওয়া যাবে। প্রিভিলেজ কার্ডের আওতায় চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলো হলো- ব্যাংক এশিয়া, রবি এক্সিয়াটা, ওয়ালটন, প্লাটিনাম হোটেল, ক্রিম এন্ড ফাজ, আরটিস্টিক ট্রেন্ড, এইচবি এভিয়েশন সেন্টার, চিজ, চিজ অ্যান্ড বিনস, বাফেট ও’ক্লক, লেফটওভারস, কিয়ারা, জুটিওয়ালা, মেডশেফ, মাসালা এক্সপ্রেস, শিনা’স হ্যাংগার, খাবার-দাবার, ক্যাফে সুইট ১৬, পাগলা বাবুর্চি এবং দ্যা ফুড হাউজ।

অনুষ্ঠানে ব্যাংক এশিয়া লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেইন, ‘শিখবে সবাই’ কো-ফাউন্ডার এবং সিওও আব্দুল কাদের এবং চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে মিরাল হোসেন, শোয়েব মাহমুদ, ইরাম খান, আহমেদ সিনা, শাখাওয়াত হোসেন, নাবিলা ভুবন জায়মা, আসমা আরিশা, ফারহান নূর প্রমূখ।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular