রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম আন্তর্জাতিকআশা জাগাচ্ছে মুখে খাওয়ার কোভিড অ্যান্টিভাইরাল ট্যাবলেট

আশা জাগাচ্ছে মুখে খাওয়ার কোভিড অ্যান্টিভাইরাল ট্যাবলেট

গ্রামীণ কৃষি ডেস্কঃ বহুজাতিক মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি মার্কের তৈরি ‘মলনুপিরাভির’ ট্যাবলেট নিয়ে পরিচালিত অন্তর্বর্তী ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, এই কোভিড অ্যান্টিভাইরাল ট্যাবলেট হাসপাতালে ভর্তি অথবা মৃত্যুর ঝুঁকি অর্ধেকে নামিয়ে আনতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, এই ট্যাবলেট করোনা প্রতিরোধে আশা জাগাচ্ছে।

মলনুপিরাভির হলো করোনার প্রথম মুখে খাওয়ার ওষুধ, যারা তাদের ক্লিনিক্যাল ট্রায়ালের ফল প্রকাশ্যে এনেছে। এটি তৈরি করা হয়েছে এমনভাবে, যা ভাইরাসের জেনেটিক কোডে পরিবর্তন আনবে। জরুরি ব্যবহারের অনুমোদন পেলে মলনুপিরাভির হবে করোনা চিকিৎসার প্রথম অনুমোদিত মুখে খাওয়ার অ্যান্টিভাইরাল ওষুধ।

ওষুধ প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা জানিয়েছেন, তাদের তৈরি মলনুপিরাভির মারাত্মক ঝুঁকিতে থাকা করোনা রোগীদের হাসপাতালে ভর্তি হওয়া কিংবা গুরুতর অসুস্থ হয়ে পড়ার হার ৫০ শতাংশ কমাতে সক্ষম। আগামী দুসপ্তাহের মধ্যেই ওষুধ হিসেবে যুক্তরাষ্ট্রে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য আবেদন করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান স্বাস্থ্য উপদেষ্টা ড. অ্যান্থনি ফাউচি একে অত্যন্ত খুশির খবর বলে মন্তব্য করেছেন। তবে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনে এর পর্যালোচনা না হওয়া পর্যন্ত সাবধানতার আহ্বান জানিয়েছেন তিনি।

পরীক্ষামূলক প্রয়োগে ইতিবাচক ফল পাওয়ায় নির্ধারিত সময়ের আগেই এ ওষুধের তৃতীয় ধাপের ট্রায়ালের ইতি টেনেছে মার্ক। কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা রবার্ট ডেভিস বলেন, কোভিড চিকিৎসা নিয়ে সব আলোচনাই এ ওষুধ বদলে দিতে পারে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগের বিশেষজ্ঞ অধ্যাপক পিটার হর্বি বলেন, একটি নিরাপদ, সাশ্রয়ী মূল্যের এবং কার্যকর মৌখিক অ্যান্টিভাইরাল মেডিসিন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular