বৃহস্পতিবার, মে ২১, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম মুক্তমতফার্মেসি গুলোতে নির্ধারিত পণ্যের বাইরে অন্যান্য পণ্য বিক্রি-বিধিবহির্ভূত

ফার্মেসি গুলোতে নির্ধারিত পণ্যের বাইরে অন্যান্য পণ্য বিক্রি-বিধিবহির্ভূত

নাজমুল হক

দেশের প্রত্যেক এলাকাতেই ফার্মেসি দোকান রয়েছে এসব দোকানে ওষুধ বিক্রি করা হয় সাধারণ মানুষ ডাক্তারের পরামর্শ অনুসারে এখান থেকে ঔষধ ক্রয় করে থাকে এবং সে ওষুধ সেবন করে বা ব্যবহার করে শারীরকে সুস্থ রাখে কর্মোদ্যম ফিরে পায়।

কিন্তু পরিতাপের সাথে লক্ষ্য করা যায় কিছু কিছু ফার্মেসি দোকান গুলোতে ওষুধের পাশাপাশি অন্যান্য পণ্য বিক্রি করা হয় যা একেবারই বিধিবহির্ভূত। ফার্মেসি গুলো মূলত ওষুধ জাতীয় পণ্যের বিক্রির দোকান। ক্রেতারা এখান থেকে শুধু ওষুধ ক্রয় করে থাকবে। এর বাইরে অন্য কোন পণ্য এখানে ক্রয় করতে আসার কথা নয়।

বিক্রেতারও উচিত ঔষধের বাইরে আরো অন্যান্য পণ্য বিক্রি না করা। দেখা যাচ্ছে এখানে ওষুধের পাশাপাশি মুদি পণ্য, স্টেশনারি পণ্য, কসমেটিকস পণ্য, বাচ্চাদের চকলেট জাতীয় পণ্য বিক্রি করা হচ্ছে।

উল্লেখ্য এসকল অন্যান্য পণ্য বিক্রির জন্য আলাদা দোকান রয়েছে ক্রেতারা সেখান থেকে সেসব পণ্য ক্রয় করতে পারেন এবং ফার্মেসিতে এ সকল পণ্য বিক্রয় নিষিদ্ধ।

দোকানে পণ্য বিক্রির ধরণ অনুসারে আলাদা আলাদা লাইসেন্স ইস্যু করা হয় সরকার থেকে। ট্রেড লাইসেন্সে বিষয়টি পরিস্কার ভাবে উল্লেখ থাকে। বাৎসরিক কর সেই অনুসারে আদায় করা হয়ে থাকে। অর্থাৎ ফার্মেসি এবং বিভিন্ন দোকানের করের পরিমাণ ভিন্ন ভিন্ন।

একই দোকানের সকল প্রকার পণ্য বিক্রয় করা হলে লাইসেন্সের শর্ত ভঙ্গ করা হয় এবং করও ফাঁকি দেওয়া হয়। অথচ প্রত্যেক ব্যবসায়ীর নৈতিক দায়িত্ব তার উপর ধার্য কর নিয়মিত পরিশোধ করা। কর ফাঁকি দেয়ার অর্থ রাষ্ট্রের নিয়ম ভঙ্গ করা। আবার কর অনেকেই দিচ্ছেন কিন্তু নির্ধারিত পণ্যের বাইরে আরো আরো পণ্য বিক্রি করে কর ফাঁকি দিচ্ছেন যা মোটেও কাম্য নয়।

এছাড়া ফার্মেসি পণ্যের বাইরে অন্যান্য যে পণ্য বিক্রি করা হচ্ছে সে সকল পণ্যের নির্ধারিত ব্যবসায়ীদেরও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এর দ্বারা তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ফলে তাদের নির্ধারিত কর থেকেও সরকার বঞ্চিত হচ্ছে।

প্রত্যেক ব্যক্তির উচিত তার উপর নির্ধারিত কর প্রদান করা। এই করের অর্থ দিয়ে সরকার রাষ্ট্রের উন্নয়ন কাজ সমাধা করে এবং রাষ্ট্রের নিরাপত্তা বিধান করে।

সরকার তার প্রয়োজনীয় কাজে যথেষ্ট অর্থ না পেলে রাষ্ট্রের উন্নয়ন এবং নিরাপত্তা বিধান কাজ বাঁধা প্রাপ্ত হয়। কারণ প্রত্যেক কাজেই যথেষ্ট পরিমাণ অর্থের প্রয়োজন রয়েছে।

প্রত্যেক দোকানের উচিত সে যে পণ্য বিক্রির লাইসেন্সপ্রাপ্ত হয়েছে কেবল সেই পণ্য বিক্রি করা এবং জনগণকে সেই সেবা প্রদান করা। এর বাইরে অন্যান্য পণ্য বিক্রি না করা এবং রাষ্ট্রকে কর থেকে বঞ্চিত না করা।

একই সাথে সকল ফার্মেসি ব্যবসায়ী গণের নৈতিক দায়িত্ব কেবল ফার্মেসী পণ্য অর্থাৎ ওষুধ জাতীয় পণ্যের বাইরের অন্যান্য পণ্য বিক্রি না করা এবং এই নিয়ম বহির্ভূত কাজ পরিহার করা। এবং সেইসাথে যথাযথ কর আদায় করা এবং ট্রেড লাইসেন্স নবায়ন ফি নিয়মিত পরিশোধ করা।

**মতামতের জন্য সম্পাদক / প্রকাশক দায়ী নয়

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular