শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম কৃষিনীলফামারীতে বীজআলু উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ শুরু

নীলফামারীতে বীজআলু উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ শুরু

গ্রামীণ কৃষি ডেস্কঃ নীলফামারী জেলার ডোমার উপজেলায় মানসম্পন্ন বীজআলু উৎপাদন, সংরক্ষণ, মান নিয়ন্ত্রণ বিষয়ে দুইদিন ব্যাপি প্রশিক্ষণ শুরু হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারে এ প্রশিক্ষণ শুরু হয়।
বিএডিসির মানসম্পন্ন বীজআলু উৎপাদন ও সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে বিতরণ জোরদারকরণ প্রকল্প’র আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে বিএডিসির রাজশাহী ও রংপুর বিভাগের ৩০জন কর্মকর্তা অংশ গ্রহন করছেন।
ভার্চ্যুয়ালি এ প্রশিক্ষণের উদ্বোধন করেন বিএডিসির চেয়ারম্যান (গ্রেড-১) ড. অমিতাভ সরকার।
এসময় বিএডিসির মহাব্যবস্থাপক মো. ইব্রাহীম হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএডিসির পরিচালক (বীজ ও উদ্যান) মো. মোস্তাফিজুর রহমান, ডোমার ভিত্তি বীজআলু উৎপাদন খামারের উপ-পরিচালক মো. আবু তালেব মিঞা প্রমুখ।
শনিবার বিকালে সমাপ্ত হবে ওই প্রশিক্ষণ।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular