- বিজ্ঞাপন -
হোম সারা বাংলাদেশ সেরা ভাইস-চেয়ারম্যান তানোরের আবু বাক্কার

দেশ সেরা ভাইস-চেয়ারম্যান তানোরের আবু বাক্কার

তানোরঃ দেশ সেরা উপজেলা ভাইস-চেয়াারম্যান মনোনিত হয়েছেন তানোর উপজেলা পরিষদের তরুণ ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক।

জানা গেছে, মানবাধিকার, সামাজিক-সাংস্কৃতিক, আর্তমানবতা, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতনবিরোধী গণসচেতনতা সৃষ্টি ও রাজনৈতিক অঙ্গনে অবদান রাখার পাশাপাশি সততার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতি স্বরুপ দেশসেরা ভাইস চেয়ারম্যানের কৃতিত্ব অর্জন করে ‘এশিয়া বিজনেস পার্টনার এ্যাওয়ার্ড’ এ ভুষিত হয়েছেন আবু বাক্কার সিদ্দিক।

সম্প্রতি পুরুস্কার বিতরণ উপলক্ষে রাজধানী ঢাকার সোনারগাঁ হোটেলে প্যান প্যাসিফিকে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডাঃ এবিএম আব্দুল্লার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ,ক,ম মোজাম্মেল হক দেশ সেরা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিকের হাতে এ্যাওয়ার্ড তুলে দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরোধী দলীয় চীফ হুইপ মশিউর রহমান রাঙ্গা ও অর্থবিষয়ক উপ সচিব শহিদুল ইসলাম প্রমুখ। আবু বাক্কার সিদ্দিক পুরুস্কার গ্রহণের পর প্রতিক্রিয়া ব্যক্ত করেন এই পুরুস্কার অর্জনে তিনি রাজশাহী-১ আসনের সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী ও তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার কাছে কৃতজ্ঞ, তাদের সহযোগীতা ব্যতিত তিনি এতোদুর আসতে পারতেন না।

পাশাপাশি তিনি তানোরের সকল মানুষের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তারা তাকে ভোট দিয়ে নির্বাচিত না করলে তিনি এ সুযোগ পেতেন না। তিনি আগামি দিনের পথ চলায় সকলের সহযোগীতা কামনা করেছেন।

গ্রামীণ কৃষি/ আলিফ হোসেন    

 

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular