- বিজ্ঞাপন -
হোম সারা বাংলাতানোরের সরনজাই ইউপিতে নৌকা প্রতিক ছাড়াই ভোট !

তানোরের সরনজাই ইউপিতে নৌকা প্রতিক ছাড়াই ভোট !

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর তানোরের সরনজাই ইউনিয়নে (ইউপি) আগামি ৭ ফেব্রুয়ারী নৌকা প্রতিক ছাড়াই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

জানা গেছে, আপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে ১লা ফেব্রুয়ারী মঙ্গলবার রাতে নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচন যে পর্যায় থেকে স্থগিত করা হয়েছিল, সেই পর্যায় থেকে শুরু হবে।

সরনজাই ইউনিয়নের এই নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী আব্দুল মালেকের অংশগ্রহণের আইনগত সুযোগ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এর আগে, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২০২১ সালের ১১ নভেম্বর তানোরের সরনজাই ইউনিয়নে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। সব প্রস্তুতিও সম্পূর্ণ করেছিল নির্বাচন কমিশন। কিন্তু ভোটের আগের দিন সন্ধ্যায় ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। সে সময় রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, প্রার্থিতা নিয়ে আইনি জটিলতায় এই ইউনিয়নে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, স্থগিত থাকা সরনজাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থীর মধ্যে একজন বাদ এখন চার প্রার্থী প্রতিদন্দিতা করবেন। তাঁরা হলেন, চশমা প্রতীকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক, আনারস প্রতীকে ইউনিয়ন বিএনপি নেতা মতিউর রহমান, মোটরসাইকেল প্রতীকে আওয়ামী লীগ সমর্থিত আলহাজ্ব সাইদুর রহমান সরকার ওরফে আবু সাঈদ এবং হাতপাখা প্রতীকে অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সাফিউল ইসলাম।

তবে ঋণ খেলাপি থাকায় উপজেলা নির্বাচন অফিসেই প্রার্থিতা বাতিল হয়ে যায় নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আব্দুল মালেকের। পরে উচ্চ আদালতে গিয়ে প্রার্থিতা ফিরে পান তিনি। কিন্তু পরে আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সরকার বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে আনলে আপিল বিভাগের চেম্বার জজের আদালতের নির্দেশ আটকে যায় আব্দুল মালেকের প্রার্থিতা।

উল্লেখ্য, সরনজাই ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে ১০ জন এবং সাধারণ সদস্য পদে ২৩ জন প্রার্থী আছেন ভোটের মাঠে। এই ইউনিয়নে মোট ভোটার ৮ হাজার ১২১ জন। এর মধ্যে ৩ হাজার ৯৫৮ জন পুরুষ এবং ৪ হাজার ১৬৩ জন মহিলা।

এদিকেে নৌকার প্রার্থী না থাকায় আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী আবু সাঈদ মোটর সাইকেল প্রতিক নিয়ে নির্বাচনের মাঠে বিজয়ী হবার দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছেন। কারণ বিএনপির সমর্থিত প্রার্থী ও সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক খাঁনের বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাৎ, গাছ আত্মসাৎসহ নানা অভিযোগ থাকায় জনগণ অনেক আগেই তাকে বয়কটের ঘোষণা দিয়েছে। তবে তিনি বিজয়ী হতে না পারলেও বিএনপির অপর প্রার্থী মতিউর রহমানের বিজয় ঠেকাতে বড় ভুমিকা রাখবে বলে তৃণমুলের অভিমত।

গ্রামীণ কৃষি/ আলিফ হোসেন   

   

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular