বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম গ্রামগঞ্জতানোর পৌর যুবলীগে প্রাণচাঞ্চল্য

তানোর পৌর যুবলীগে প্রাণচাঞ্চল্য

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে আগামী ২৮ আগষ্ট শনিবার তানোর পৌর যুবলীগের উদ্যোগে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ, শোকর ্যালী, দোয়া ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে।

জানা গেছে, তানোর পৌর যুবলীগের যুগ্ম-সম্পাদক আনোয়ার পারভেজ বাবুর সঞ্চালনায় ও সহ-সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে গোল্লাপাড়া বাজার চত্ত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা যুবলীগের সভাপতি ও চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

এদিকে কর্মসূচির খবর ছড়িয়ে পড়লে যুবলীগের রাজনীতিতে রাতারাতি হয়েছে নাটকিয় পরিবর্তন নেতাকর্মীদের মধ্যে ফিরে এসেছে প্রাণচান্চল্য।

তৃণমুলের ভাষ্য, আওয়ামী যুবলীগ যে কোনো ব্যক্তি বিশেষ নির্ভর দল নয় সেটা এর মাধ্যমে প্রমাণ হয়েছে। কারণ সভাপতি ও সম্পাদক এসব কর্মসুচির বাইরে থাকলেও নেতাকর্মীদের মাঝে এই প্রাণচাঞ্চল্য ঠেকাতে ব্যর্থ হয়েছে।

তৃণমুলের নেতাকর্মীরা ঐক্যর প্রয়োজনীয়তা অনুধাবন করে দীর্ঘদিনের মান-অভিমান ভুলে একে-অপরকে কাছে টানছে, এতে তাদের মধ্য দীর্ঘদিনের বিরাজমান ক্ষোভ-অসন্তোষের বরফ গলতে শুরু করেছে। ব্যবসা-বাণিজ্যে, চাওয়া-পাওয়া ও মান-অভিমানসহ নানা কারণে যেসব নেতাকর্মীরা এতোদিন নিস্ক্রীয় ছিল।

এই কর্মসূচি ঘিরে স্থানীয় সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের প্রতি পুর্নআস্থা রেখে তারাও নবউদ্দ্যেমে রাজনীতিতে সক্রিয় হয়ে মুল ধারায় ফিরে এসেছে, তারা বুঝতে পেরেছেন মুল স্রোতের বিপরীতে বেশী সময় টিকে থাকা যায় না।

তৃণমুলের ভাষ্য, উপজেলা আওয়ামী লীগের এমপিবিরোধী কিছু জনবিচ্ছিন্ন ও বিপথগামী বগী নেতার প্রলোভনে পড়ে পৌর যুবলীগের কতিপয় দায়িত্বশীল নেতা তাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছে।

ফলে দায়িত্বশীল পদে থেকেও তারা সংগঠনকে শক্তিশালী করতে তেমন কোনো ভুমিকা রাখতে পারেনি। তবে তাদের বাইরে রেখেই যুবলীগ সাংগঠনিক ভাবে শক্তিশালী হয়ে উঠেছে।

গ্রামীণ কৃষি/হোসেন

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular