শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম কৃষিআমকে গতানুগতিক উৎপাদন প্রক্রিয়ায় সীমাবদ্ধ না রেখে বিজ্ঞান সম্মত উৎপাদন দরকারঃ সরকার...

আমকে গতানুগতিক উৎপাদন প্রক্রিয়ায় সীমাবদ্ধ না রেখে বিজ্ঞান সম্মত উৎপাদন দরকারঃ সরকার আজাদ

গ্রামীণ কৃষি ডেস্কঃ কৃষকের চাষকৃত আম ( জাতঃ বারি -৪ এবং আম্রপলি) গাছের সমস্যা সনাক্ত করে পরামর্শ প্রদান করছেন বিশিষ্ট কৃষি লেখক, গবেষক সরকার মো. আবুল কালাম আজাদ।

তিনি বলেন, বাংলাদেশ আজ বিশ্বে আম উৎপাদনে ৭ম স্থান অধিকার করেছে। কিন্তু বিভিন্ন দেশে আম রপ্তানি হলেও এর পরিমাণ উৎপাদনের তুলনায় অনেক কম। আমকে গতানুগতিক উৎপাদন প্রক্রিয়ায় সীমাবদ্ধ না রেখে বিজ্ঞান সম্মত উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং বিপননে বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগ অনিবার্য।

কৃষকের চাষকৃত আম ( জাতঃ বারি -৪ এবং আম্রপলি) গাছের সমস্যা সনাক্ত করে পরামর্শ প্রদান করছেন বিশিষ্ট কৃষি লেখক, গবেষক সরকার মো. আবুল কালাম আজাদ। ছবিঃ গ্রামীণ কৃষি।

আম বাংলাদেশের একটি উচ্চমূল্যের অর্থকরী ফসল। বর্তমান সরকারের নানামুখী উদ্যোগ, আমের উন্নত জাত ও উৎপাদন প্রযুক্তি উদ্ভাবনের জন্য দেশে প্রতিবছর আমের উৎপাদন বাড়ছে।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বমানবতার মা কৃষকরত্ন দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী “এক ইঞ্চিও চাষের জমি খালি রাখা যাবে না ” তাই আসুন আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়াই। কৃষক বাচঁলে দেশ বাঁচবে।

আমাদের প্রিয় বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতি এই কৃষিকে ঘিরেই।

গ্রামীণ কৃষি/আবু হানিফ

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular