আলিফ হোসেন, (তানোর) রাজশাহীঃ রাজশাহীর তানোরের আনাচে-কানাচে ব্যাঙেে ছাতার মতো গড়ে উঠেছে সমবায় সমিতি, জেঁকে বসেছে দাদন, হচ্ছে অবৈধ লেনদেন। মাদক, সন্ত্রাস, জুয়া থেকেও ভয়াবহ হয়ে উঠেছে দাদন।
এদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনের অভিযানে নামা উচিৎ বলে মনে করেন সচেতন সমাজ। উপজেলার বিভিন্ন এলাকায় গ্রামে গ্রামে গড়ে উঠেছে দাদন চক্র। অধিকাংশক্ষেত্রে চটকদার নাম দিয়ে রাতারাতি গড়ে উঠা এসব কথিত সমিতির ফাঁদ যেনো মগের মুল্লুকে রুপ নিয়েছে।
স্থানীয়রা জানান, পাড়া-মহল্লায় সংঘবদ্ধ দাদন সিন্ডিকেট চক্র ঘন্টা চুক্তি, দৈনিক, সাপ্তাহিক ও মাসিক কিস্তিতে দাদন দিয়ে থাকেন। বিপরীতে মর্গেজ হিসেবে ঋণ গ্রহীতার কাছে থেকে তার টিপসহী ও স্বাক্ষর সংবলিত ৩শ’ টাকা মুল্যর ফাঁকা ননজুডিশিয়াল স্ট্যাম্প এবং ব্যাংক চেক বইয়ের পাতা। টাকা পরিশোধে ব্যর্থ বা একটু এদিক-সেদিক হলেই এসব স্ট্যাম্প-চেকে টাকার অঙ্ক চারগুন বশিয়ে আদালতে ঠুকে দিচ্ছে মামলা বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
