বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম গ্রামগঞ্জতানোরে সনাতন ধর্মালম্বীদের সঙ্গে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়

তানোরে সনাতন ধর্মালম্বীদের সঙ্গে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর তানোর উপজেলা যুবলীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় সাংসদ প্রতিনিধি লুৎফর হায়দার রশিদ ময়না মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মালম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন।

জানা গেছে, ৩০ আগষ্ট সোমবার সন্ধ্যায় কাঁমারগা ইউপির বাতাসপুর সন্ধ্যা মালতী সংঘ ও সার্বজনীন দুর্গামন্দির কমিটির আয়োজনে শুভ জন্মাষ্টমী অনুষ্ঠান পরিদর্শন এবং শুভ জন্মাষ্টমী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় সাংসদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না সনাতন ধর্মালম্বীদের শুভেচ্ছা জানিয়ে তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক রাম কমল সাহা, কাঁমারগা ইউপি আওয়ামী লীগের সভাপতি ও ইউপি নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী ফজলে রাব্বী ফরহাদ, তোফায়েল আহম্মেদ, নির্মল কুমার, তাসাদ্দেক হোসেন লিটন চৌধুরী মোর্শেদুল মোমেনিন রিয়াদ ও মাহাবুর রহমান মাহাম প্রমুখ।

গ্রামীণ কৃষি/আলিফ হোসেন

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular