রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম সারা বাংলাতথ্যকেন্দ্র মানিকছড়ির উঠান বৈঠক অনুষ্ঠিত

তথ্যকেন্দ্র মানিকছড়ির উঠান বৈঠক অনুষ্ঠিত

এম. জুলফিকার আলী ভূট্রোঃ ২৮ মার্চ সোমবার জেলার মানিকছড়ি উপজেলার ওসমান পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) উঠান বৈঠকের আয়োজন করা হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় মহিলা সংস্থা, খাগড়াছড়ির, চেয়ারম্যান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য, নিগার সুলতানা।

আলোচনা সভায় বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় বিভিন্ন সেবা পাওয়ার ক্ষেত্রে তথ্য আপা’র সার্বিক সহযোগিতা নিতে পারেন এবং যাবতীয় সুযোগ-সুবিধা সরকারের সুফল ভোগ করতে পারেন। ভবিষ্যতে তথ্যকেন্দ্র মানিকছড়ি থেকে প্রাপ্ত সুযোগ-সুবিধা গ্রহণ করার জন্য উপস্থিত উঠান বৈঠকে মহিলাদের প্রতি আহ্বান জানানো হয়।

তথ্যকেন্দ্র মানিকছড়ি উপজেলার তথ্য আপা সুমাইয়া আক্তার ও ওসমান পল্লী মডেল পাড়াকেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি, এম. জুলফিকার আলী ভুট্টোর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যথাক্রমে উপজেলা কৃষি অফিসার, জনাব মো. হাসিনুর রহমান, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের, মানিকছড়ি উপজেলার প্রকল্প ব্যবস্থাপক, মো. ফরিদুল আলম, উপজেলা প্রশিক্ষক প্রাথমিক মো. আসাদুজ্জামান, জেলা জাতীয় মহিলা সংস্থার মাঠ সমন্বয়কারী, জগৎ জ্যোতি ত্রিপুরা, জেলা জাতীয় মহিলা সংস্থার সদস্য ও খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, ত্রিনা চাকমা, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের, গভামারা ক্লাস্টারের, মাঠ সংগঠক, মোসাম্মৎ নার্গিস পারভীন ও সহকারি তথ্য আপা, এনি মারমা প্রমূখ।

উঠান বৈঠকে প্রায় দুই শতাধিক মহিলা উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular