এম. জুলফিকার আলী ভূট্রোঃ গৌরাঙ্গ পাড়ার কালেকশন পয়েন্টের কার্যক্রম। পার্বত্য অঞ্চলে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্প, খাগড়াছড়ির আওতাধীন ছড়া কচুর জন্য বিখ্যাত গৌরাঙ্গ পাড়া, কৃষিপণ্য সংগ্রহ কেন্দ্র বা কালেকশন পয়েন্ট, তবলছড়ি, মাটিরাঙ্গাতে দেশের বিভিন্ন বাজারে ছড়া কচু পৌছে দেওয়ার জন্য প্রস্তুুতি চলছে, উল্লেখ্য দেশের বাজার ছাড়িয়ে বিদেশে ভারতে রপ্তানির কাজও প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

যার ফলে আন্তর্জাতিক বাজারেও প্রতিযোগিতা করতে যাচ্ছে এ কৃষিপণ্য সংগ্রহ কেন্দ্র বা কালেকশন পয়েন্ট। ইতিমধ্যে কালেকশন পয়েন্ট সম্প্রসারণে এসআইডি-সিএইচটি, ইউএনডিপি ও পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ির সহায়তায়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় হতে অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। এই বরাদ্দকৃত অর্থ দিয়ে কৃষক এবং ব্যবসায়ীদের জন্য উপযোগী কৃষিপণ্য সংগ্রহ কেন্দ্র বা কালেকশন পয়েন্ট নির্মানের দাবি জানান সংশ্লিষ্টরা কৃষক ও ব্যবসায়ীরা।
