বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম অর্থনীতি ও বাণিজ্যচেক ক্লিয়ারিংয়ে নতুন সময়সূচি আজ থেকে

চেক ক্লিয়ারিংয়ে নতুন সময়সূচি আজ থেকে

গ্রামীণ কৃষি ডেস্কঃ দেশের অর্থনৈতিক কর্মকা- সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় করোনা প্রতিরোধে চলমান কঠোর বিধিনিষেধ ১১ আগস্ট থেকে শিথিল করা হয়েছে। ওইদিন থেকে স্বাভাবিক নিয়মে ব্যাংকিং কার্যক্রম চলবে। 

এ সময় নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা অব্যাহত রাখতে আন্তঃব্যাংক চেক নিষ্পত্তির নতুন সময়সূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। 

নতুন নির্দেশনা অনুযায়ী, বুধবার বাংলাদেশ ব্যাংকে স্থাপিত রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট বা আরটিজিএস, স্বয়ংক্রিয় চেক নিকাশ ঘর (বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস-বিএসিএইচ বা ব্যাচ) এবং বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন)- এই তিন প্লাটফর্মের কার্যক্রম চালু থাকবে। 

এসব সেবার মাধ্যমে এক শাখা থেকে অন্য শাখায় বা অন্য ব্যাংকের গ্রাহককে অর্থ পরিশোধ ও স্বয়ংক্রিয় চেক নিষ্পত্তি করে থাকে। এ ছাড়া বিএসিএইচের মাধ্যমে হাই ভ্যালু চেক (৫ লাখ টাকার বেশি) এবং রেগুলার ভ্যালু চেকের (৫ লাখ টাকার কম) নিকাশ ব্যবস্থা নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ৫ লাখ টাকার বেশি অঙ্কের চেক ক্লিয়ারিংয়ের জন্য দুপুর ১২টার মধ্যে পাঠাতে হবে।এসব চেক বিকাল ৩টার মধ্যে নিষ্পত্তি হবে। আর যেকোনো রেগুলার চেক দুপুর সাড়ে ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউসে পাঠাতে হবে। এসব চেক বিকাল ৫টার মধ্যে নিষ্পত্তি হবে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সরকার ঘোষিত বিধিনিষেধের দিনগুলোতে এ সময়ে চেক ক্লিয়ারিং করবে বিএসিএইচ। আরটিজিএসের লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

তবে কাস্টমস শুল্ক-করাদি, ফি, চার্জ প্রভৃতি পরিশোধ ও আন্তঃব্যাংক লেনদেন আরটিজিএসের মাধ্যমে বিকাল ৫টা পর্যন্ত পরিশোধ করা যাবে।

বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সেবা আগের নিয়মে চলবে বলে নির্দেশনায় বলা হয়েছে।

গ্রামীণ কৃষি/ হোসেন   

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular