- বিজ্ঞাপন -
হোম সারা বাংলাচুয়াডাঙ্গায় বিডি ক্লিনের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় বিডি ক্লিনের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নাঈমুর রহমানঃ বাংলাদেশের অন্যতম একটি সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন বিডি ক্লিন। সারাদেশের ন্যায় বিডি ক্লিন চুয়াডাঙ্গা জেলা ইউনিটের উদ্যোগে গত (২২ এপ্রিল) শুক্রবার বিকাল ৫ টায় চুয়াডাঙ্গা সরকারী কলেজের নিজস্ব মসজিদের চত্ত্বরে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় চুয়াডাঙ্গা জেলা বিডি ক্লিনের সদস্যরা নিজ জেলাকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় এবং সংগঠনকে কিভাবে আরও গতিশীল ও শক্তিশালী করা যায় সে বিষয়ে আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার বিডি ক্লিন ইউনিটের ম্যানেজমেন্ট টিমের সিনিয়র সদস্য মোস্তফা কামাল, আল নোমান, অর্ণব আহমেদ মিঠুন, নাঈমুর রহমান প্রমুখ।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular