বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম শিক্ষাঙ্গণকোভিড-১৯ টিকার উন্নয়ন ও উৎপাদনের লক্ষ্যে সমঝোতা স্মারক

কোভিড-১৯ টিকার উন্নয়ন ও উৎপাদনের লক্ষ্যে সমঝোতা স্মারক

গ্রামীণ কৃষি ডেস্কঃ কোভিড-১৯ টিকার উন্নয়ন ও উৎপাদনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র (সিএআরএস) এবং এএফসি এগ্রোবায়োটেক লিমিটেডের মধ্যে সোমবার (২৫ অক্টোবর,২০২১) একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং এএফসি এগ্রোবায়োটেক লিমিটেডের নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ড. মো. সারওয়ার হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

ঢাবি’র উপাচার্য লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উপস্থিত ছিলেন। 
এই সমঝোতা স্মারকের আওতায় ঢাকা বিশ্বিবদ্যালয় উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র এবং এএফসি এগ্রোবায়োটেক লিমিটেড যৌথভাবে কোভিড-১৯ টিকার উন্নয়ন ও উৎপাদনসহ অন্যান্য টিকা উদ্ভাবনে কাজ করবে।

এছাড়া, জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিষয়ক গবেষণাসহ বিভিন্ন ওষুধ তৈরি এবং জীব বিজ্ঞানের উৎকর্ষ সাধনে যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালিত হবে। যুক্তরাষ্ট্রের দু’টি বায়োটেক কোম্পানি জেএনডি বায়োটেক এবং ইমার্জেন্ট বায়োটেক এক্ষেত্রে  সহযোগিতা প্রদান করবে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী প্রবাসী বিজ্ঞানীদের ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রে জেএনডি বায়োটেক এবং ইমার্জেন্ট বায়োটেক কোম্পানি দু’টি পরিচালিত হচ্ছে।

গ্রামীণ কৃষি/আজাদ /

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular