মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম বিচিত্র খবরকুটুম পাখি ও কিছু কথা

কুটুম পাখি ও কিছু কথা

শাহানারা বেগম 

বসন্তের আগমনে আগাম আবাস নিয়ে পাখিদের কোলাহল। সকালে কুটুম পাখি ডাকে ইস্টি কুটুম । বসন্তের আগমনে গাছে ফুল ফোটে। বসন্তে পাখিরা গাছে ভিড় করে। কেউ ফুলের মধু চুষতে আসে। কেউবা আসে পোকার লোভে। কিছু পাখি আসে ভালোবাসার টানে। পাখিরা পৃথিবীকে সুন্দর রেখেছে।এই সময়ের পাখিদের মধ্যে কুটুম পাখি অন্যতম। 

বাংলাদেশে ৫ প্রজাতির কুটুম পাখি পাওয়া যায়। এদের মধ্যে ৪ টি পাখিই হলুদ রঙের একটি মেরুন রঙের। চারটি প্রজাতি হলদে রঙের হলেও কালামাথা বেনেবউ সমগ্র বাংলাদেশের গ্রাম অঞ্চলে পাওয়া যায়। তাই মুলত এই পাখিটিকেই হলদে পাখি, ইস্টি কুটুম পাখি বা কুটুম পাখি নামে গ্রামের মানুষ বেশী চিনে ও ডাকে।

(১) কালাঘাড় বেনেবউ 

(২) ইউরেশীয় সোনাবউ 

(৩) সরুঠোঁট বেনেবউ 

(৪) তামারঙ বেনেবউ 

(৫) কালামাথা বেনেবউ 

মাথা, গলা ও ঊর্ধ্ব-বক্ষ, ডানা ও পুচ্ছে কালো রংসহ দেহের অবশিষ্ট অংশ উজ্জ্বল সোনালি হলুদ রঙের। ঠোঁট গোলাপি ও চোখ গাঢ লাল। স্ত্রী ও পুরুষ পাখি দেখতে একই রকম, তবে স্ত্রীর মাথার কালো রং অপেক্ষাকৃত ফ্যাকাসে। এই পাখি কর্কশ স্বরে ‘কোয়াক’ বোল তুলে ডাকে।

লেখকঃ প্রাক্তন পরীক্ষক,কুমিল্লা শিক্ষাবোর্ড।

প্রিয় পাঠক,আপনিও গ্রামীণ কৃষির অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইল বিষয়ক ফ্যাশন,স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন  grameenkrishi2016@gmail.com - এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular