- বিজ্ঞাপন -
হোম লাইফস্টাইলস্বাস্থ্যকর উপায়ে মাংস রান্নার পদ্ধতি

স্বাস্থ্যকর উপায়ে মাংস রান্নার পদ্ধতি

লাইফস্টাইল ডেস্কঃ মাংস ছোট টুকরো করে কেটে নিন। কাটার সময় চর্বি ফেলে দিন।

রান্নার আগে মাংস সেদ্ধ করে পানি ঝড়িয়ে খেতে পারেন। এতে স্বাদ কিছুটা কমে গেলেও অতিরিক্ত চর্বি অনেকটাই কমে যাবে।

মাংস রান্না করার সময় এমনিতেও অনেক বাড়তি তেল বের হয়। তাই মাংস রাঁধতে অল্প তেল দিন। সয়াবিন তেলের বদলে অলিভ অয়েল কিংবা সূর্যমুখীর তেল ব্যবহার করুন। লো কোলেস্টেরল তেল ব্যবহার করলে স্বাস্থ্যের ক্ষতি কিছুটা হলেও কম হবে।

রান্নার পর মাংস ঠাণ্ডা হয়ে গেলে উপরে যেই চর্বির আস্তরণ জমে সেটা তুলে ফেলে দিন। এতে মাংসের চর্বি অনেকটাই কমে যাবে।

মাংস গ্রিল কিংবা ঝলসে খেলে চর্বি অনেকটাই ঝরে যায়। বাড়তি চর্বি ঝরে যাওয়াতে স্বাস্থ্যের ক্ষতি কিছুটা কম হয়। তবে ঝলসে খাওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মাংস ভালো করে সেদ্ধ হয়। সেদ্ধ না হলে নানা ধরনের জীবাণু রয়ে যেতে পারে যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

অনেকগুলো সবজির সঙ্গে অল্প করে মাংস দিয়ে রাঁধুন। কম তেলে কিংবা অলিভ অয়েলে স্টির ফ্রাই করে রাঁধলে মাংস খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রিত থাকবে। একবারে বেশি পরিমাণে মাংস খাওয়া হবেনা বলে ব্যায়ামের মাধ্যমে বাড়তি ক্যালরি সহজেই ঝরানো যাবে।

মাংসের সঙ্গে প্রচুর পরিমাণে সালাদ খান। এতে অতিরিক্ত মাংস খেয়ে ফেলার ঝুঁকি কমে যাবে।

খেতে বসার আগে এক গ্লাস পানি খেয়ে নিন। বাড়তি মাংস খাওয়ার ইচ্ছে চলে যাবে।

মাংস খেলে প্রতিদিনের নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা বাড়তি সময় হাঁটুন কিংবা ব্যায়াম করুন।

গ্রামীণ কৃষি/ রাবেয়া

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular