আলিফ হোসেন,তানোরঃ রাজশাহী-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর রাজনৈতিক দুরদর্শীতা ও প্রধানমন্ত্রীর প্রতি সম্মান জানিয়ে পাঁচন্দর ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পাঁচন্দর ইউপি যুবলীগের সাবেক সভাপতি সরদার আবুল হোসেন ও ইউপি সৈনিক লীগের সভাপতি সাদেকুল ইসলাম সাদেক স্বেচ্ছায় তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল মতিনকে সমর্থন জানিয়ে তার পক্ষে ভোট করতে নেতাকর্মীদের প্রতি উদ্বাত্ত আহবান জানিয়েছেন।
জানা গেছে, ২৫ অক্টোবর সোমবার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও পাঁচন্দর ইউপির দায়িত্বপ্রাপ্ত সহকারী রির্টানিং কর্মকর্তা ডা, বেলাল হোসেনের কাছে তারা মনোনয়নপত্র প্রত্যারের আবেদন করেছেন। এসময় উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক রাম কমল সাহা, তানোর পৌর আওয়ামী লীগের সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার, তানোর পৌর যুবলীগের সাবেক সভাপতি ইকবাল মোল্লা ও কলমা ইউপি ছাত্রলীগের সভাপতি মোর্শেদুল মোনেনিন রিয়াদপ্রমুখ।এদিকে তাদের মনোনয়নপত্র প্রত্যাহারে নৌকার বিজয় প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে তাদের মনোনয়ন প্রত্যাহারের খবরে এমপিবিরোধী শিবিরের মাথায় বাজ পড়েছে দিয়েছে রণেভঙ্গ। স্থানীয অসমর্থিত সুত্র জানান, এমপিবিরোধীরা দলীয় মনোনয়নের প্রলোভন দেখিয়ে এক প্রার্থীর কাছে থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিলেও মনোনয়ন দিতে ব্যর্থ হয়েছে। তবে এই দুই নেতার বিদ্রোহী প্রার্থী হওয়ায় তারা স্বপ্ন দেখেছিল নৌকাকে পরাজিত করে বিজয়ী হবার। কিন্ত্ত তারা মনোনয়ন প্রত্যাহার করায় এখন তাদের সেই স্বপ্ন উবে গেছে, তাদের সমর্থিত প্রার্থীর পরাজয় প্রায় নিশ্চিত বিষয়টি উপলব্ধী করার পর তাদের মধ্য চরম মতবিরোধ ও কোন্দলের সুত্রপাত হয়েছে।
ওদিকে মনোনয়ন পাবার লোভে বিপুল অঙ্কের টাকা তাদের পিছনে ব্যয় করে প্রায় দেউলিয়া হয়ে এখন টাকা ফেরত পাওয়া নিয়ে তাদের মধ্য চরম মতবিরোধ দেখা দিয়েছে। এবিষয়ে জানতে চাইলে সরদার আবুল হোসেন ও সাদেকুল ইসলাম সাদেক বলেন, দলীয় মনোনয়ন না পেয়ে তারা ক্ষোভের বশবর্তী হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন। কিন্ত্ত যেহুতু ব্যক্তির চেয়ে দল বড় তায় দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন এবং তাদের সকল কর্মী-সমর্থকদের নৌকার পক্ষে কাজ করার আহবান জানিয়েছেন।
