- বিজ্ঞাপন -
হোম গ্রামগঞ্জমানিকছড়ির ওসমান পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী সমাবেশ ও মতবিনিময় সভা

মানিকছড়ির ওসমান পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী সমাবেশ ও মতবিনিময় সভা

এম. জুলফিকার আলী ভূট্টোঃ রামগড় তথ্য অফিসের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনের নিমিত্তে সরকারের গৃহীত উন্নয়ন কর্মকান্ডসমূহ অগ্রগতি, অর্জন, সাফল্য ও লক্ষ্যসমূহের সাথে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে মানিকছড়ি উপজেলার ওসমান পল্লী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে নারী সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মো. বেলায়েত হোসেন’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ওসমান পল্লী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি এম. জুলফিকার আলী ভূট্টো, বক্তব্য রাখেন ওসমান পল্লী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবীন্দ্র ত্রিপুরা, ছাত্র অভিভাবক রুজিনা আক্তার ও মরিয়ম আক্তার রুমা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সালেহ মোহাম্মদ সোলাইমান, মন্জুরা আক্তার ও সামাউ মারমা। অনুষ্ঠানের শুরুতে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। উপস্থিতির মাঝে সচিত্র বাংলাদেশ ও নবারুণ পুস্তিকা বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে তৃণমূলের শতাধিক নারী উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular