নিজস্ব প্রতিবেদকঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আজ সকালে ধানমন্ডি ৩২ নং সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গ্রামীণ কৃষি পত্রিকা’র পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা নিবেদন জানানো হয়।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
গ্রামীণ কৃষি পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম আশরাফুল আলমের সাথে এই সময় উপস্থিত ছিলেন পত্রিকার উপদেষ্টা এবং বিশিষ্ট কৃষি লেখক সরকার মো.আবুল কালাম আজাদ; গ্রামীণ কৃষির উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ শেখ জামাল আহমেদ।

এই সময় আরও উপস্থিত ছিলেন নুরের আলো মিডিয়ার চেয়ারম্যান আলহাজ্ব মো. খবিরুজ্জামান বাচ্চু, গোপালগন্জ জেলা সমিতি ঢাকার ক্রীড়া সম্পাদক ও সিনিয়র আইনজীবী এডভোকেট ম. কামরুজ্জামান।
অন্যান্যদের মধ্যে স্টাফ রিপোর্টার মো.হানিফ হাজারি, শেখ জামাল উদ্দিন, মীর আলাউদ্দিন বাপ্পি, গোপাল চন্দ্র রায়, শেখ নয়ন সহ প্রমুখ।
গ্রামীণ কৃষি/জামাল

