নিজস্ব প্রতিবেদকঃ মতলব উত্তর ছেঙ্গারচর পৌরসভা’র সমাজ সেবক মো.আমিনুল হক প্রধানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের আজকের এই দিন নিজ বাসবভনে মারা যান তিনি। আজ রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চাদঁপুর জেলার মতলব উত্তর উপজেলা এবং ছেঙ্গারচর পৌরসভার অন্তর্গত ৬ নং ওয়ার্ড এর বাসিন্দা। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মরহুমের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদ ও দোয়া মাহফিলে উপজেলার স্হানীয় গণ্য মান্য বাক্তিবর্গ, গুণগ্রাহী ও আত্নীয়-স্বজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৫ আগষ্ট ‘২০২০ শনিবার রাত ৮:৩০ টায় মো. আমিনুল হক প্রধান মৃত্যুবরণ করেন। তিনি বিশিষ্ট কৃষি লেখক ড.সরকার মো. আবুল কালাম আজাদ এবং গ্রামীণ কৃষি পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম আশরাফুল আলমের মামা।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন ছোট ঝিনাইয়া পশ্চিম পাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা তাজুল ইসলাম।
গ্রামীণ কৃষি/ইকবাল
