সরকার মো. আবুল কালাম আজাদ
ঢাকার মেট্রোরেল আমাদের দেশের আধুনিক গণপরিবহন ব্যবস্থার এক যুগান্তকারী সংযোজন। তবে এই আধুনিক ব্যবস্থার সুষ্ঠু পরিচালনায় নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। দুর্ঘটনা প্রতিরোধে কর্তৃপক্ষের প্রযুক্তিগত প্রস্তুতি এবং যাত্রীদের সচেতনতা—উভয় দিকেই সমান গুরুত্ব দিতে হবে।
কর্তৃপক্ষের করণীয়:
নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পরিদর্শন:
রেললাইন, সিগন্যাল, ব্রেকিং সিস্টেম ও বিদ্যুৎ সংযোগ নির্দিষ্ট সময় পর পর পরীক্ষা করা জরুরি।
বিয়ারিং প্যাড রক্ষণাবেক্ষণ:
বিয়ারিং প্যাডের ক্ষয়, বিকৃতি বা ঢিলেঢালা সংযোগ মেট্রোরেলের স্থায়িত্ব নষ্ট করে। তাই নিয়মিত পরিদর্শন ও সময়মতো প্রতিস্থাপন করতে হবে।
দক্ষ ও প্রশিক্ষিত জনবল নিয়োগ:
চালক, টেকনিশিয়ান ও নিরাপত্তাকর্মীদের মানসম্মত প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে।
স্মার্ট মনিটরিং ব্যবস্থা চালু রাখা:
উচ্চক্ষমতার সিসিটিভি, সেন্সর, অ্যালার্ম সিস্টেম ও কন্ট্রোল রুমের রিয়েল-টাইম মনিটরিং চালু রাখতে হবে।
জরুরি পরিস্থিতি মোকাবিলা পরিকল্পনা:
দুর্ঘটনা বা ত্রুটি ঘটলে দ্রুত উদ্ধার, চিকিৎসা ও যোগাযোগের জন্য জরুরি টিম প্রস্তুত রাখতে হবে।
নিরাপত্তা নির্দেশিকা প্রচার:
স্টেশন ও ট্রেনে নিরাপত্তা বার্তা, পোস্টার ও অডিও ঘোষণার মাধ্যমে যাত্রীদের সচেতন করা।
প্রযুক্তি হালনাগাদ ও মাননিয়ন্ত্রণ:
অ্যান্টি-কোলিশন সিস্টেম, অটোমেটিক ট্রেন কন্ট্রোল (ATC) ও ডিজিটাল সিগন্যালিং ব্যবস্থার রক্ষণাবেক্ষণ ও আপডেট নিশ্চিত করতে হবে।
যাত্রীদের করণীয়:
নির্দেশনা মেনে চলা:
স্টেশনের সাইনবোর্ড, ঘোষণা ও কর্মীদের নির্দেশ অনুসরণ করতে হবে।
দরজা বন্ধ হওয়ার সময় সতর্ক থাকা:
ট্রেন চলমান অবস্থায় বা দরজা বন্ধ হওয়ার সময় ওঠা-নামা করা সম্পূর্ণ নিষিদ্ধ।
নিরাপদ দূরত্ব বজায় রাখা:
প্ল্যাটফর্মের হলুদ রেখার পেছনে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে।
সন্দেহজনক বস্তু থেকে দূরে থাকা:
অপরিচিত ব্যাগ বা সন্দেহজনক বস্তু দেখলে নিরাপত্তা কর্মীদের জানাতে হবে।
জরুরি পরিস্থিতিতে ধৈর্য রাখা:
অগ্নিকাণ্ড বা ত্রুটির সময় আতঙ্কিত না হয়ে কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ নিতে হবে।
পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখা:
ট্রেন বা স্টেশনে আবর্জনা না ফেলা এবং ভিড়ের সময় শৃঙ্খলা বজায় রাখা।
শিশু ও প্রবীণদের সহায়তা করা:
বৃদ্ধ, শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের ওঠানামায় সহযোগিতা করা দায়িত্বশীল নাগরিকের আচরণ।
মেট্রোরেল শুধু আধুনিকতার প্রতীক নয়, এটি নাগরিক সচেতনতারও প্রতিফলন।
কর্তৃপক্ষের প্রযুক্তি নির্ভর রক্ষণাবেক্ষণ ও যাত্রীদের দায়িত্বশীল আচরণ একত্রে হলে মেট্রোরেল হবে এক দুর্ঘটনামুক্ত, নিরাপদ ও স্মার্ট গণপরিবহন ব্যবস্থা।
লেখকঃ কেন্দ্রীয় সভাপতি - বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন
কৃষি লেখক ও কথক - বাংলাদেশ বেতার
উপদেষ্টা - দৈনিক গ্রামীণ কৃষি
সাধারণ সম্পাদক - আমরা পল্লবী বাসী,ঢাকা।
