সবার প্রচেষ্টায় করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে বলে দাবি করেছেন সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১০ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে সেনাবাহিনীর টহল কার্যক্রম অপারেশন কোভিড শিল্ড পরিদর্শন শেষে শহরের নিরালা মোড়ে (টাঙ্গাইল) সাংবাদিকদের এসব কথা বলেন।
