পলাশ টিপঃ ঘানি টানে গরু থেকে মানুষ-বাংলার গ্রামে গ্রামে গড়ে ওঠা অনেক ক্ষুদ্র শিল্পের সাথে ঘানি শিল্পও বিলুপ্তির পথে, তাই গ্রাম বাংলার ঐতিহ্যে ভাটা পড়েছে কিন্তু বাঙালির রন্ধে রন্ধে ঢুকে আছে, সেই শিল্পের বিরূপ প্রভাব!
তাই অনেক বাঙালি বিভিন্ন কারনে, প্রায় সময় ঘানি টানে! আধুনিক প্রযুক্তির যুগে, গরুর অভাবে মানুষ ঘানি টানে! এই ভাবেই প্রকাশ্যে ও গোপনে ঘানি টানা টানির, এই নগ্ন খেলা চলছে যুগ যুগান্তর! কখনও নৌকার গুনটানা,পালকির বিহারা বা ঠেলা রিক্সা চালকদের মতই, গাধার সামনে মূলা ঝুলানোর কল্প গল্পের মতই হয় প্রায় সবার জীবন। উচ্চবিত্তরা ব্যতিত, সাধারণ মানুষ জগত সংসারের বোঝা টানতে টানতে, অনেক সময় নিজেই বোঝা হয়ে, বলির পাঠা হয়!
অধিকাংশ মানুষের জীবন-জীবিকা কলুর বলদের মত চক্রাকার পথে বাধা, তাই জগতের অন্য রুপ রঙ দেখার সুযোগ সীমিত! ভবিষ্যত পৃথিবীর সভ্যতা, অতিক্রম করে আরো উন্নত কিছু হতে চলছে! হতে পারে, তবে সেটা অতীত-বর্তমানে যেমন; গুটি কয়েক মানুষের জন্য ভবিষ্যতেও তাই হবে প্রায় নিশ্চিত, তাই অধিকাংশ মানুষ ঘানি টেনেই যাবে!
যুগের পরিবর্তনে খোলস পাল্টায় মাত্র। এমন হয় কেন?
**মতামতের জন্য সম্পাদক / প্রকাশক দায়ী নয়।
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন।আনন্দ-বেদনায়,সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়।আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন গ্রামীণ কৃষিতে। আজই পাঠিয়ে দিন - grameenkrishi2016@gmail.com

