এম. জুলফিকার আলী ভুট্টোঃ পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলার স্থানীয় প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী।
বৃহস্পতিবার সকালে এ মতবিনিময় সভায় অংশ নেন গুইমারা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, সহ-সভাপতি আব্দুল আলী, সাধারণ সম্পাদক দুলাল হোসেন, সরেজমিন বার্তা সম্পাদক আল মামুন, সাংবাদিক সাইফুর রহমান, দিদারুল আলম, আবুল বাশারসহ আরও অনেক প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী বলেন, আপনারা দেশ ও সমাজের দর্পন। অত্র উপজেলার সাধারণ মানুষের সুবিধা-অসুবিধা সহ এ প্রত্যন্ত অঞ্চলের সার্বিক খোঁজ-খবর আপনারা রাখেন। আমি আপনাদের সহযোগিতা ও আন্তরিকতায় এ উপজেলার শান্তি, সম্প্রীতি, উন্নয়নসহ সকল ধরনের সার্বিক বিষয়ে কাজ করতে সক্ষম হবো এবং উপজেলাবাসীর পাশে দাঁড়াতে পারবো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের করণীয় বিষয় নিয়ে দিক নির্দেশনাও তুলে ধরেন।
