- বিজ্ঞাপন -
হোম সারা বাংলাদীঘিনালায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণ মতবিনিময় সভা অনুষ্ঠিত

দীঘিনালায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণ মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম. জুলফিকার আলী ভুট্টো, খাগড়াছড়িঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনে আচরণবিধি প্রতিপাল নিশ্চিতকরণে পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক উপজেলার জনপ্রতিনিধিগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১১ টায় দীঘিনালা উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মুক্তা ধর (পিপিএম) বার, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ কামরুল আলম।

জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। আশা করছি সকলের আন্তরিকতা ও সহযোগিতায় একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম, মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী। উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাহেনসা লতিফুর খায়ের, সহকারী কমিশনার (ভূমি) মো. আবুল হাসনাত খান, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ নুরুল হক, স্থানীয় রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মুক্তা ধর বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করতে আমরা অঙ্গীকারবদ্ধ। যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা আশা করি স্থানীয় রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের আন্তরিক সহযোগিতায় একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সক্ষম হবে।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular