বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম শিক্ষাঙ্গণঅনির্দিষ্টকালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কোন সিদ্ধান্ত নেয়া হয়নি

অনির্দিষ্টকালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কোন সিদ্ধান্ত নেয়া হয়নি

গ্রামীণ কৃষি ডেস্কঃ করোনা ভাইরাস পরিস্থিতিতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। 
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সরকার এই মুহুর্তে শিক্ষার্থীদের টিকা প্রদান নিশ্চিত করার বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।  
আজ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ সংক্রান্ত কোন বক্তব্য সাম্প্রতিক সময়ে দেননি। করোনা সংক্রমণের ঊর্ধ্ব  গতির প্রেক্ষিতে সরকার নিয়মিত পরিস্থিতি মনিটর করছে।  
এতে উল্লেখ করা হয়েছে, করোনা সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সাথে আবার মিটিং করা হবে। তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। 
বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে যা বলা হচ্ছে তা গুজব ও ভিত্তিহীন। 
সংবাদ বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত কোন রকমের গুজবে কান না দিতে এবং আগাম তথ্য প্রদান থেকে বিরত থাকার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকলকে অনুরোধ জানানো হয়েছে।  

গ্রামীণ কৃষি/ সুরমা


 

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular