- বিজ্ঞাপন -
হোম মহানগরসড়কে ভ্রাম্যমাণ বাজার পথচারীদের ভোগান্তি

সড়কে ভ্রাম্যমাণ বাজার পথচারীদের ভোগান্তি

ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ মিরপুর ৬ নম্বর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে হারুনের খাশির দোকান পর্যন্ত সড়কে অবৈধ বাজার গড়ে উঠেছে। এতে নিয়মিত ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছে। চলাচলে দুর্ভোগে পড়ছেন পথচারী বৃদ্ধ, প্রতিবন্ধী, শিশু, মসজিদ্গামী মুসল্লী ও অসুস্থ মানুষ ।   
 
প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১১ টা পর্যন্ত বসে এ বাজার। এ বাজারে ভ্যানে বসে   সবজি, মাছ ও মুদি দোকান(চালডাল), খাবারের দোকান। এছাড়া ফলের দোকান ফুচকা-চটপটির দোকান গড়ে তোলা হয়েছে। এ কারণে এ রাস্তায় যানজট লেগেই থাকে।

সরেজমিন দেখা যায়, প্রতিদিন সকাল থেকে ভ্যানে বিভিন্ন মালামাল নিয়ে দোকান বসতে থাকে। বিকাল থেকে সন্ধ্যার মধ্যে জমজমাট হয়ে ওঠে বাজারটি। এ সময় যানজটও বাড়তে থাকে।

সকাল ১০টায় পথচারী সালাম যাচ্ছিলেন এ পথ দিয়ে। তিনি আক্ষেপ করে বলেন, ভেতরের দিকে যাওয়ার জন্য রাস্তা এটি। রাস্তাটিতে দুই লাইনে গাড়ি চলতে পারে না। তার মধ্যে রাস্তার পাশে এমন বাজার বসায় দুর্ভোগ বেড়েই চলে। আমিও মাঝে মাঝে এখানে বাজার করি। তাই বলে এই নয় যে, আমি রাস্তার উপর বাজার বসাকে সমর্থন করি।

অপর পথচারী আয়েশা বলেন, সারাদিন অফিস করে বাসায় ফেরার পথে শহরের রাস্তাগুলোর যানজট মাড়িয়ে এসে রাস্তার ভেতরের গলিতেও যদি যানজট পাই, ব্যাপারটা সত্যি ভীষণ যন্ত্রণাদায়ক। এটার প্রতিকার হওয়া জরুরি।

মসজিদ্গামী মুসল্লী,পথচারী বৃদ্ধ, প্রতিবন্ধী, মহিলা, শিশু, ও অসুস্থ মানুষের কষ্ট লাঘব হয়।

এ ব্যাপারে আশু পদক্ষেপ গ্রহনের জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছে।

গ্রামীণ কৃষি/ এম জেড মাসুদ

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular