শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম মহানগর৩০ নভেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম শহরে ডিজিটাল সেট টপ বক্স স্থাপন...

৩০ নভেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম শহরে ডিজিটাল সেট টপ বক্স স্থাপন করতে হবে

গ্রামীণ কৃষি ডেস্কঃ আগামী ৩০ নভেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম শহরে ডিজিটাল সেট টপ বক্স স্থাপনের জন্য অনুরোধ জানানো হয়েছে । ক্যাবল নেটওয়ার্ক ডিজিটাল হওয়া সংক্রান্ত  এক গণবিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে ।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে  আজ বলা হয়েছে  ,আগামী ৩০ নভেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম শহরে টিভি ক্যাবল নেটওয়ার্ক ডিজিটাল পদ্ধতির আওতায় আসবে। স্যাটেলাইট টিভি চ্যানেল দেখা অব্যাহত রাখতে ডিশ ক্যাবল গ্রাহকগণকে এই সময়ের মধ্যে ক্যাবল/ফিড অপারেটরের সহযোগিতায় এনালগ পদ্ধতির পরিবর্তে ডিজিটাল সেট টপ বক্স স্থাপন করতে হবে।  অন্যথায় ৩০ নভেম্বরের পর ঢাকা ও চট্টগ্রাম শহরে স্যাটেলাইট টিভি চ্যানেল দেখা যাবে না।

গ্রামীণ কৃষি/ খোদেজা

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular