শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম কৃষিপিরোজপুরে রবিশস্য চাষীদের দেয়া হচ্ছে দেড় কোটি টাকার কৃষি প্রণোদনা

পিরোজপুরে রবিশস্য চাষীদের দেয়া হচ্ছে দেড় কোটি টাকার কৃষি প্রণোদনা

গ্রামীণ কৃষি ডেস্কঃ জেলায় ১৪ হাজার ৪শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীকে রবিশস্য চাষাবাদে ১ কোটি ৫০ লাখ ৮৭৫ টাকা প্রণোদনা দেয়া হচ্ছে। 
কৃষি অগ্রযাত্রা অব্যাহত রাখতে এই কৃষি প্রণোদনা দেয়া হচ্ছে বলে জানা গেছে। প্রতিজন চাষীকে ১ বিঘা জমির জন্য এই প্রণোদনা দেয়া হবে। গম চাষে ৫শ’, ভুট্টা চাষে- ৩ হাজার, সরিষা চাষে ১ হাজার, সূর্যমূখী চাষে ২ হাজার ৫শ’, চীনাবাদাম চাষে ৪শ’, মুগ চাষে ৫ হাজার, মসুর চাষে ১ হাজার এবং খেসারী চাষে ১ হাজার জন এই প্রণোদনা পাবে। 
প্রতিজন সূর্যমুখির জন্য বীজ ১ কেজি, ডিএপি ১০ কেজি এবং এমওপি ১০ কেজি, মুগের জন্য ৫ কেজি বীজ, ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি, ভুট্টা চাষের জন্য ২ কেজি বীজ, ডিএপি ২০ কেজি, এমওপি ১০ কেজি, গমের জন্য ২০ কেজি বীজ, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি, সরিষার জন্য ১ কেজি উচ্চ ফলনশীল বীজ, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি, চীনা বাদামের জন্য বীজ ১০ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি এবং মসুরের জন্য বীজ ৫ কেজি, ডিএপি ১০ কেজি এবং এমওপি ৫ কেজি, খেসারীর জন্য বীজ ৮ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি প্রদান করা হবে। 
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুর জেলার উপ-পরিচালক অরুন রায় বাসসকে জানান সরকারের এ প্রণোদনা প্রদানের ফলে চাষীরা এসব ফসল চাষাবাদে উৎসাহী হচ্ছে। 

গ্রামীণ কৃষি/আজাদ


 

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular