আজ আন্তর্জাতিক গণস্বাক্ষরতা দিবস। এ দিবসকে সামনে রেখে ঢাকা আহ্ছানিয়া মিশন ১৯৮২ সাল থেকে উপানুষ্ঠানিকভাবে সাক্ষরতা উন্নয়ন কর্মসসূচি বাস্তবায়ন করে চলেছে। চলতি শিক্ষা বছরে বাংলাদেশের ১৬টি জেলার ৫৪ টি উপজেলায় বস্তি, ক্যাম্প, হাওর, নদীভাঙ্গন ও পাহাড়ি এলাকায় ৫৩,৬৯৪ জন বিদ্যালয় বর্হিভুত ও ৬০০ জন পথশিশু এবং শ্রমের সাথে যুক্ত শিক্ষার্থীকে সাক্ষরতা ও অব্যাহত গণ শিক্ষার আওতায় আনা হয়েছে।
এরই ধারাবাহিকতায় চাঁদ উদ্যান আবাসিক এলাকায়, মোহাম্মদপুরে অবস্থিত ইষ্ট আলোকন প্রকল্প ঢাকা আহ্ছানিয়া মিশন পরিচালিত রংধনু ইউসিএলসির আয়োজনে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর,২০২২) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করে।

এবারের প্রতিপাদ্য বিষয় “সাক্ষরতা শিখন ক্ষেত্রের প্রসার”। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমসি সভাপতি মনিরুল হুদা বাবন, সহ-সভাপতি সুফিয়া আক্তার, সাংবাদিক মোঃ মাসুম জাহিদ মাসুদ ও যুগ্ম সাধারণ সম্পাদক চাঁদ উদ্যান বাড়ির মালিক কল্যাণ সমিতি, সাদেকুল ইসলাম সাদিক এক্সিকিউটিভ অফিসার গেংকি প্রোগ্রাম, মুক্তা আক্তার অফিস এক্সিকিউটিভ, কারিতাস বাংলাদেশ (ড্রীম) মোঃপুর শাখা।
এছাড়াও উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য সদস্য, অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ, শিক্ষকবৃন্দ। সঞ্চালনায় ছিলেন টেকনিক্যাল অফিসার হাসিনা বেগম।
গ্রামীণ কৃষি / এম জেড মাসুদ

