মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম আন্তর্জাতিকরাণী দ্বিতীয় এলিজাবেথ গুরুতর অসুস্থ্য

রাণী দ্বিতীয় এলিজাবেথ গুরুতর অসুস্থ্য

বাকিংহাম প্যালেস বৃহস্পতিবার বলেছে, রাণী দ্বিতীয় এলিজাবেথথের চিকিৎসকরা তার স্বাস্থের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলেছে তাকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
৯৬ বছর বয়সী রাণী গত বছরের অক্টোবর থেকে স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন যা তাকে হাঁটা এবং দাঁড়াতে অসুবিধায় ফেলেছিল।
বুধবার, তিনি বিশ্রামের কথা বলে তার সিনিয়র রাজনৈতিক উপদেষ্টাদের সাথে একটি পরিকল্পিত বৈঠক বাতিল করেন।
আগের দিন তিনি তার স্কটিশ হাইল্যান্ডস রিট্রিট, বালমোরালে বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনের বিদায় এবং তার উত্তরসূরি লিজ ট্রাসের নিয়োগের অনুষ্ঠানে উপস্থিত হন।
বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে বলেছে, ‘আজ সকালে রাণীর স্বাস্থের অবস্থা পর্যালোচনার পর তার স্বাস্থ্যের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন এবং তাকে চিকিৎসকের তত্ত্বাবধানে থাকার পরামর্শ দিয়েছেন।’
এ খবরে প্রধানমন্ত্রী লিস ট্রাস এক টুইটে বলেছেন, ‘বাকিংহাম প্যালেসের খবরে পুরো দেশ গভীরভাবে উদ্বিগ্ন।’
রাজপরিবারের সদস্য প্রিন্স চার্লস, তার বড় ছেলে প্রিন্স উইলিয়াম এবং অন্যান্য সদস্যরা স্কটল্যান্ডের বালমোরার উদ্দেশে রওয়ানা দিয়েছেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular