রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজে চাষাবাদের (ছাদ কৃষির) জন্য প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল মহোদয়ের হাতে প্রতিষ্ঠানের ৪র্থ শ্রেনির শিক্ষার্থী হাসানুর রহমান নাহিয়ানকে সাথে নিয়ে উন্নত জাতের সবজি বীজ প্রদান করেন বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন (BPF) এর কেন্দ্রীয় সভাপতি সরকার মো. আবুল কালাম আজাদ।
এই সময় কেন্দ্রীয় সভাপতির সাথে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লিডারশীপ এওয়ার্ড প্রাপ্ত ব্যক্তিত্ব মো. মফিজুল ইসলাম।
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন (BPF) এর পক্ষ থেকে বিনামূল্যে উন্নত জাতের সবজি বীজ বিতরণের কর্মসূচি আগামী অক্টোবর -২০২৫ পর্যন্ত চলমান থাকবে।
