বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম জাতীয়আগা খান পদক বিজয়ী মেরিনা তাবাসসুমকে সংস্কৃতি উপদেষ্টার অভিনন্দন

আগা খান পদক বিজয়ী মেরিনা তাবাসসুমকে সংস্কৃতি উপদেষ্টার অভিনন্দন

বিশ্বব্যাপী স্থাপত্যের অন্যতম বৃহৎ পুরস্কার আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার ২০২৫ পাওয়ার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুমকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বাংলাদেশ জাতীয় জাদুঘরের পরিচালনা পর্ষদের চেয়ারপারসন মেরিনা তাবাসসুম প্রথম বাংলাদেশি স্থপতি যিনি দ্বিতীয়বার এই মর্যাদাপূর্ণ স্থাপত্য পুরস্কার জিতেছেন।

এ বছর বিজয়ী হিসেবে সাতটি প্রকল্পের নাম ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর কাজাখস্তানের বিসকেকে এ পুরষ্কার দেয়া হবে।

মেরিনা তাবাসসুম তাঁর ‘খুদিবাড়ি’ প্রকল্পের জন্য এবারের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। এর আগে ২০১৬ সালে আবদুর রউফ মসজিদের স্থাপত্যের ডিজাইনের জন্য তিনি এ পুরস্কার পান।

সম্মিলিতভাবে এবারের পুরষ্কৃত কাজগুলি বহুত্ববাদ, সামাজিক রূপান্তর, সাংস্কৃতিক সংলাপ এবং জলবায়ু-প্রতিক্রিয়াশীল নকশার জন্য স্থাপত্যের অনুঘটক হিসেবে ভূমিকা রেখেছে।

উল্লেখ্য,  স্থপতি মেরিনা তাবাসসুম আরকিটেক্টস-এর তৈরি পুরস্কৃত প্রকল্প ‘লিটল হাউস’ বা ‘খুদি বাড়ি’ বাংলাদেশের বন্যা এবং নদী ভাঙনের কারণে বারবার বাস্তুচ্যুত চর সম্প্রদায়ের জন্য একটি উপযোগী এবং সাশ্রয়ী মূল্যের কমিউনিটি দ্বারা স্ব-নির্মিত আবাসন সমাধানের একটি প্রকল্প।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular