গ্রামীণ কৃষি ডেস্কঃ বান্দরবান জেলায় করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া হোটেল- মোটেলের চারশ’জন কর্মচারির মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৯ জুলাই, ২০২১) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জিমনেসিয়াম হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এসব ত্রাণ সামগ্রি বিতরন করেন।
এসময় ত্রাণ সামগ্রি হিসেবে প্রতি পরিবারকে ১০কেজি চাল, একলিটার তেল, দুইকেজি আলু, এককেজি ডাল, এককেজি লবণ, এককেজি পেয়াঁজ প্রদান করা হয়।
ত্রাণ সামগ্রি বিতরণকালে সিভিল সার্জন ডা.অংসুই প্রু মারমা, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজিম উদ্দিন, জেলা হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি অমল কান্তি দাশ, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মো. নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
